Main Menu

Monday, April 21st, 2025

 

বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নবীনগরে ট্রাকচাপায় শিশু নিহত

বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নন্দিতা ঋষি (৬) নামের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নন্দিতা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। নিহতের বাবা অমর ঋষি জানান, শনিবার সে তার দিদির সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদির সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নবীনগর থানার অফিসারRead More


আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

আখাউড়া উপজেলা থেকে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল রবিবার (২১ এপ্রিল) আনুমানিক রাত ২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কাদালিয়া খাল এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ শরীফ উদ্দিন মুনা (২৫), পিতা- মোঃ দেলোয়ার মিয়া,পূর্ব পাইকপাড়া, নাদিম আহমেদ নাদিম নুর (২৪), পিতা- মত আব্দুল নুর, খৈয়াসার পশ্চিম পাইকপাড়া এবং মোঃ নাদিম মিয়া (২৫), পিতা- ফারুক মিয়া, ফুলবাড়িয়া, উভয়- সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার। পরবর্তী আইনগত ব্যবস্হাRead More


মারকাসপাড়ায় পূর্ব শত্রুতার জেরে হান্নান মিয়ার নেতৃত্বে হামলার অভিযোগ, আদালতে মামলা

ব্রাহ্মণবাড়িয়া শহরের মারকাসপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মা ও তার ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মা পিয়ারা বেগম ও তার ছেলে মোঃ সালাউদ্দিন আহত হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে সালাউদ্দিন তার মাকে নিয়ে বাড়ির পাশের জমিতে শাক সবজি দেখাশোনা করতে যায়। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে বিরাসার হাজী বাড়ির মৃত হাছু মিয়ার ছেলে হান্নান মিয়ার নেতৃত্বে জাহাঙ্গীর মিয়া, মেহেদী, সাকিবসহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এRead More


কসবায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

মোঃ রুবেল আহমেদ : কসবায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলায় ১১টি ষ্টল অংশগ্রহণ করেছে। ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা, কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন সহRead More


This site is protected by wp-copyrightpro.com