Main Menu

বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নবীনগরে ট্রাকচাপায় শিশু নিহত

[Web-Dorado_Zoom]

বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নন্দিতা ঋষি (৬) নামের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

নন্দিতা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা অমর ঋষি জানান, শনিবার সে তার দিদির সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদির সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares