Main Menu

April, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা ও কল্যাণ সমিতির নব গঠিত কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা ও কল্যাণ সমিতির কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মুন্সেফপাড়ায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ ছালেহ উদ্দিন, রিসোর্স শিক্ষক ও সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ মতিউর রহমান, কোষাধক্ষ্য ও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নূরুল মাহমুদ ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কার্যনির্বাহী সদস্য শামীমা সিকদার, ইকবাল খান ও জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির পরিচিতিRead More


বিজয়নগরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে ১৩ জনের নামে মামলা

বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দীন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে হামলার শিকার সাংবাদিক বাদী হয়ে বিজয়নগর থানায় এই মামলা করেন। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও যুবদলের বহিষ্কৃত নেতাসহ ১৩ জনকে আসামি করা হয়। মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক দেশ রূপান্তরের ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা। তাঁর বাড়ি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে। মামলার আসামিদের মধ্যে আছেন উপজেলা যুবদলের সদস্যসচিব পদ থেকে বহিষ্কৃত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি (৪০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়া (৫৫), কাইয়ুমের তিন ছেলেRead More


কনস্টেবল নিয়োগে প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক। গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ‘লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জন অংশ নেবে। প্রতি ৬-৭ জনের মধ্যে একজনের নিয়োগ হবে। প্রত্যেক প্রার্থীকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি। তাদের বলেছি, যদি কেউ টাকা চায়, তাহলে যেন আমাকে ফোন করে বলে আমি টাকাটা পাব কি না। আমি আমার জায়গা থেকে স্বচ্ছতার বিষয়টি স্পষ্ট করে দিয়েছি। আমি চাচ্ছি শতভাগRead More


কসবায় জিবি’র নামে চাঁদা আদায়ের প্রতিবাদে অটো চালকদের সড়ক অবরোধ, আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারি চালিত অটোরিক্সায় জিবির নামে চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে চালকরা। শনিবার ( ২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু করে সাড়ে ১২টা পর্যন্ত চলে এ অবরোধ। এতে করে কসবা-কুটি চৌমহনী, কসবা-নয়নপুর সড়কে আড়াইঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। জানা যায়, কসবা পৌরসভা থেকে পৌর এলাকায় দুটি অটোরিক্সা ষ্ট্যান্ডকে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদারা প্রতিটি অটোরিক্সা থেকে ১৫ টাকা করে জিবি আদায় করেন। গত বছর থেকে অটোরিক্সা শ্রমিকরা তার বিরোধিতা করে আসছেন। জিবি’র নামেRead More


নবীনগরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাটি বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোঃ ইসমাইল মিয়া (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। শনিবার ভোর সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া খড়িয়ালা গ্রামের মোঃ মুতি মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার ভোর সকালে ট্রাক্টর টি মাটি বোঝাই করে খড়িয়ালা গ্রামে যাচ্ছিলেন। খড়িয়ালা উত্তর পাড়া মহিলা মাদ্রাসার সামনের রাস্তার মৌড়ে এসে ট্রাক্টর টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় চালক ইসমাইল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এইRead More


ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ফজলুর রহমান জেলার আশুগঞ্জের সোহাগপুরের মৃত মনির হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন ফজলুর রহমান। সকালে বুকে ব্যথা উঠলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়লো দুর্বৃত্তরা, ভেঙে গেছে কাচ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘গ’ নম্বর কোচের একটি জানালার কাচ ভেঙে গেছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ঢোকার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। ট্রেনের স্টুয়ার্ড ম্যানেজার বুলবুল আহমেদ জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকতে কে বা কারা বাইরে থেকে ঢিল ছুড়েছে। জানালার গ্লাস ডাবল থাকায় এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশকে পাঠানো হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বিজয়নগরে সাংবাদিককে কুপিয়ে জখম

বিজয়নগরে হামলার শিকার হয়েছেন দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. মাঈনুদ্দিন রুবেল। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। রুবেল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাংবাদিক রুবেল জানান, উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে শুক্রবার রাতে লিটন মুন্সি ও কাইয়ুম মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল তার ওপর অতর্কিতেRead More


বিজয়নগরে শিক্ষিকার উপর হামলা: লুটপাটের অভিযোগ

বিজয়নগরে তুচ্ছ বিষয়কে কেদ্র করে এক শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার রাত ১১টার দিকে সাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সাতগাঁও মডেল স্কুলের শিক্ষিকা তাহমিনা বেগমের স্বামী আজিজুল ইসলামের সাথে প্রতিবেশী হেলাল উদ্দিনের পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল।এই বিরোধকে কেন্দ্র করে হেলালের পরিবারের লোকজন রাতে শিক্ষিকা তাহমিনার ঘরে হামলা করে তাহমিনা সহ পরিবারের সদস্যদের মারধর করে আহত করে এসময় ঘরে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্নালংকার সহ মালামাল লোট করে নিয়ে যায় । এসময় শিক্ষিকার মেয়ে ফেসবুক লাইভে বাচাঁর আকুতি করেRead More


হজে যেসব ভুল থেকে সতর্কতা কাম্য

হজ ইসলামের গুরুত্বপূর্ণ রোকন ও ফরজ বিধান। সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ করা ফরজ। হজ আদায়ের কিছু নিয়ম কানুন রয়েছে। কিছু ভুলের ব্যাপারে সতর্কতা জরুরি। নিচে হাজি সাহেবদের কিছু সচরাচর ভুল নিয়ে আলোচনা করা হলো, যা থেকে বিরত থাকা কর্তব্য। ১. দুরাকাত নামাজের জন্য ইহরাম বিলম্বিত করা। ইহরামের আগে দুই রাকাত নামাজ পড়া সকল মাজহাবেই মোস্তাহাব, জরুরি কিছু নয়। পক্ষান্তরে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা নাজায়েজ। সুতরাং ইহরামের আগে নামাজের সুযোগ পেলে তা আদায় করা চাই। সুযোগ না থাকলে নামাজের কারণে ইহরাম বাঁধা বিলম্বিত করবেন না। (সহিহ মুসলিম: ১/৩৭৬;Read More


This site is protected by wp-copyrightpro.com