Main Menu

Sunday, April 27th, 2025

 

কসবায় জিবি’র নামে চাঁদা আদায়ের প্রতিবাদে অটো চালকদের সড়ক অবরোধ, আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারি চালিত অটোরিক্সায় জিবির নামে চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে চালকরা। শনিবার ( ২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু করে সাড়ে ১২টা পর্যন্ত চলে এ অবরোধ। এতে করে কসবা-কুটি চৌমহনী, কসবা-নয়নপুর সড়কে আড়াইঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। জানা যায়, কসবা পৌরসভা থেকে পৌর এলাকায় দুটি অটোরিক্সা ষ্ট্যান্ডকে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদারা প্রতিটি অটোরিক্সা থেকে ১৫ টাকা করে জিবি আদায় করেন। গত বছর থেকে অটোরিক্সা শ্রমিকরা তার বিরোধিতা করে আসছেন। জিবি’র নামেRead More


নবীনগরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাটি বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোঃ ইসমাইল মিয়া (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। শনিবার ভোর সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া খড়িয়ালা গ্রামের মোঃ মুতি মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার ভোর সকালে ট্রাক্টর টি মাটি বোঝাই করে খড়িয়ালা গ্রামে যাচ্ছিলেন। খড়িয়ালা উত্তর পাড়া মহিলা মাদ্রাসার সামনের রাস্তার মৌড়ে এসে ট্রাক্টর টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় চালক ইসমাইল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এইRead More


ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ফজলুর রহমান জেলার আশুগঞ্জের সোহাগপুরের মৃত মনির হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন ফজলুর রহমান। সকালে বুকে ব্যথা উঠলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


This site is protected by wp-copyrightpro.com