Main Menu

নবীনগরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাটি বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোঃ ইসমাইল মিয়া (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। শনিবার ভোর সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া খড়িয়ালা গ্রামের মোঃ মুতি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর সকালে ট্রাক্টর টি মাটি বোঝাই করে খড়িয়ালা গ্রামে যাচ্ছিলেন। খড়িয়ালা উত্তর পাড়া মহিলা মাদ্রাসার সামনের রাস্তার মৌড়ে এসে ট্রাক্টর টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় চালক ইসমাইল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এই বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে অবগত করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares