Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে যুবক নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর-বিজয়নগর সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন।

নিহত তুলিপ হোসাইন ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, তুলিপসহ তিন বন্ধু শিমরাইল কান্দি দ্বিতীয় ব্রিজের সামনে ঘুরতে যায়। এ সময় তুলিপ মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গুরুতর আহত হন। পরে তুলিপকে তার বন্ধুরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares