Main Menu

April, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাঙালির হাজার বছরের সংস্কৃতি চিরায়িত উৎসব পহেলা বৈশাখ-১৪৩২। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালন করা হচ্ছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের পৌরমুক্ত মঞ্চ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পরে হরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্কের বৈশাখী মঞ্চে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহেতশামুল হক সহ প্রশাসনের কর্মকর্তারা। শোভাযাত্রায়, প্যাঁচা, টেপাপতুল, মুখোশ, জাতীয় পাখি দোয়েল,জাতীয় মাছ ইলিশসহ বাহারি রকমের ফেস্টুন স্থান পায়। পাশাপাশি বাঙালি গ্রামীণ সংস্কৃতি অংশ মাছ ধরার উপকরণ জাল,Read More


নাসিরনগর উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থাপক ছাত্রলীগ কর্মী

বাংলা নববর্ষ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠান ছাত্রলীগের এক কর্মী উপস্থাপনা করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে নানামহলে সমালোচনার ঝড় উঠলেও উল্টো বিষয়টি নিয়ে থোরাই কেয়ার করছেন নাসিরনগরের এসিল্যান্ড কাজী রবিউস সারোয়ার। সোমবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও ‘কিছু যায় আসে না’ বললেন ঐ এসিল্যান্ড। তবে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। যদিও তাৎক্ষণিক সমালোচনার মুখে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয় উপজেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, পহেলা বৈশাখ অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিলের ব্যক্তিগত পছন্দেই ঐ ছাত্রলীগ কর্মীকে উপস্থাপক করাRead More


নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবীনগর আদালতের আমতলাতে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর, সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক,নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কৃষিবিদ মো: শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর লিটন,তিতাস কচিকাঁচার মেলার পরিচালক আবু কামাল খন্দকার,Read More


নবীনগরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন :: মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের থেকে উত্তেলিত চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার দুপুরে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বাঙ্গরা বাজারে চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ এরশাদ মিয়া। তিনি বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বাঙ্গরা বাজারের তৎকালীন কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বাঙ্গরা বাজারে নতুন করে দোকান তোলা বাবদ ১৪৯ জন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বাবদ ৯৩ লাখ ৯৩ হাজার ৬ শ টাকা উত্তোলনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাত্রা নিয়ে উপহাস করায় হামলা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত জামাল ওই গ্রামের শনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। সম্প্রতি জামালের চাচাতো ভাই বাবুলের ছেলেও বিদেশ যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালের সঙ্গে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন। ট্রাকচালক আকাশ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

আশুগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক ইসহাক সুমনের ওপর হামলার ঘটনার ৪ দিন পর ৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আশুগঞ্জ থানায় সাংবাদিক ইসহাক সুমন নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া, আতাবউল্লাহ মিয়ার ছেলে সালাউদ্দিন, হিরু মিয়ার ছেলে আরিফ মিয়া, ও লালু মিয়া, কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের চালক, পরিচালকসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ৪-৫ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার আসামিরা হলেন ট্রেনচালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মো. ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফেRead More


প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে নবীনগর প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বাদ আসর এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সদ্যপ্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবৎ জনপ্রিয় জাতীয় দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সাংবাদিক গোলাম মোস্তফা ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে অনড় এক সাহসী কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই সাংবাদিকের প্রয়াণে নবীনগরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাতRead More


নবীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:   সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অদ্য বৃহস্পতিবার ১০ এপ্রিল  এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর নবীনগর উপজেলায় দশটি কেন্দ্রে সর্বমোট ৫ হাজার ১শত ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও তাদের মধ্যে প্রথম পরিক্ষায় ১শ এগারো জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলার পরীক্ষার কেন্দ্রগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, সুষ্ঠ, সুন্দর ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নবীনগর  উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকRead More


This site is protected by wp-copyrightpro.com