Main Menu

April, 2025

 

অপহরণের ১৮ ঘণ্টার ভিতর অপহরণকারীসহ অপহৃত যুবককে উদ্ধার করেছে যৌথ বাহিনী

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের সৌদি আরব প্রবাসী শহিদুল ইসলাম মালু মিয়ার নিজ বাড়ি থেকে ‘ডিজিএফআই’র সদস্যের ভূয়া পরিচয় দিয়ে ১১ জনের একটি দুর্বৃত্ত দল তার ছেলে রিফাত মিয়াকে (১৯) অপহরণ করে। মুক্তিপণ হিসেবে দাবি করে কোটি টাকা। সোমবার রাতে তাকে তুলে নেয়া হয়। ঘটনার একদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রিফাতকে কসবা থেকে উদ্ধার করেছে এবং ডিজিএফআই পরিচয় দেওয়া রেজাউল করিম রেজাসহ ৯ জনকে আটক করেছে। এই মিশনে নেতৃত্ব দেয়া মোঃ রেজাউল করিম রেজা বাংলাদেশ বিমান বাহিনী থেকে অপকর্মের জন্যRead More


কসবায় বিনামুল্যে সার-বীজ পেলেন ১২শ কৃষক

কসবা প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি প্রণোদনা পেয়েছেন উপজেলার প্রান্তিক ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে আউস ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন প্রণোদনা কর্মসূচীর আওতায় এসকল কৃষি উপকরন বিতরন করা হয়। কৃষি উপকরন বিতরন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম। প্রতি কৃষককে ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমেরRead More


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

কসবা প্রতিনিধি। মরুর দেশ সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক যুবকের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( ৯ এপ্রিল ) সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩ টার এবং বাংলাদেশ সময় ভোরের দিকে তার মৃত্যু হয়। নিহত ইসহাক সৌদি আরবে হাংগেরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে হিসেবে কাজ করত। সে কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিহতের পিতা খোরশেদ আলম জানায়, সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে গত বছরের আগস্ট মাসে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠানোRead More


বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে বিজিবি সদস্যরাRead More


সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।  সোমবার (৭ এপ্রিল) রাত ও মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ এবং স্থানীয়রা জানান, গত চার দিন আগে বারেকের গোষ্ঠীর শাহারুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। সিএনজিচালিত অটোরিকশার মালিক শাহারুলের দাবি, চান্দের গোষ্ঠীর আমির আলী লোকজন এটি চুরিRead More


ইসরায়েলি পণ্য ব্যবহার ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে সরাইলে  বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মাসুদ, সরাইল:  গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ ও সকল পণ্য বর্জন করার প্রতিবাদে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জনগণ ও আলেম সমাজ বিক্ষোভ মিছিল করেছেন । সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার কেন্দ্রীয় শহিদ মিনারে  বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয় আলেম ও এলাকার জনগণ তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তৃতারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান  প্রয়োজন।  ইসরাইলি সকল পণ্য বর্জন করার প্রতিবাদ করেন। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ। যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে। সংক্ষিপ্তRead More


ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে লরিচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও জেলার আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। আহতরা হলেন অটোরিকশাচালক মিজানুর রহমান (২০), যাত্রী সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিনাইর ট্রেনিং সেন্টারে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। পথে রামরাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জুড়ে দিনভর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল নাগাদ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি করা হয়। তৌহিদী জনতা ও সাধারণ ছাত্রদের ব্যানারে, আহলে সুন্নাতুয়াল জামায়াতের (যুব সুন্নী সংগঠন), হেফাজতে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলনসহ নানা পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকালে সকালে তৌহিদী জনতা ও সাধারন ছাত্রদের ব্যানারে লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলীতে গিয়ে শেষ হয়। জাতীয় বীরRead More


শোক সংবাদ :: সাংবাদিক গোলাম মোস্তফা আর নেই

নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান গোলাম মোস্তফা আর নেই। রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর জানাযা নামাজ শেষে আহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এদিকে সাংবাদিক গোলাম মোস্তফার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেনRead More


নবীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সাক্ষাৎ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মনির হোসেন কমিটির সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আহবায়ক কমিটির সদস্যরা ইউএনও রাজিব চৌধুরী কে কমিটির পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে দিয়ে শুভেচ্ছা জানান কমিটির পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: আবু কাউছার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো: মনির হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক বাবুল সরকার,আহবায়ক কমিটির সদস্য আবুল বাশার, এরশাদুল রহমান, আব্দুল্লাহ আল শাহজাদা, মোহাম্মদ সাখাওয়াতRead More


This site is protected by wp-copyrightpro.com