Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে লরিচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও জেলার আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। আহতরা হলেন অটোরিকশাচালক মিজানুর রহমান (২০), যাত্রী সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিনাইর ট্রেনিং সেন্টারে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। পথে রামরাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ছয়জনই আহত হন। তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দুজন মারা যান।

তিনি আরও জানান, লরিটিকে আটক করা যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares