April, 2025
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে নারী, শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এস, আর পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামে যাচ্ছিল। পথে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর ছতুরা ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টেRead More
পাওয়ার কারে উঠতে না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় রেল কর্মচারীকে বেদম পেটাল বখাটেরা
ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে ঢুকতে না দেওয়ায় ট্রেনটির বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীকে বেদম পিঠিয়েছে কিছু বখাটে। আহত ইলেকট্রিক ফিটার মো. আবদুর রহিম ওই ট্রেনের পাওয়ার কার পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া এলাকার পাঘাচং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার সুষ্ঠু বিচার ও রানিং স্টাফদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। অন্যদিকে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা জানিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সুবক্তগীন। জানা গেছে, কর্ণফুলী ট্রেনটি শনিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে ঢাকা কমলাপুর স্টেশন ছেড়ে আসে। দুপুর আড়াইটার দিকেRead More
নবীনগর প্রেসক্লাবে তকদির হোসেন মোহাম্মদ জসিমের মতবিনিময়
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। শনিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র সভাপতিত্বে ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সবেক ভিপি গোলাম হোসেন খান টিটু,ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যরেস্টার আশ্রাফ রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: আমিরুল ইসলাম আমির, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেকRead More
অন্তর্বর্তী সরকার শুধু সুষ্ঠ নির্বাচনের সংস্কার করুক: ইঞ্জিনিয়ার শ্যামল
বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার শুধু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সংস্কার করবে। বাকী সংস্কার নির্বাচিত সরকারই করবে। আমরা একটি স্বৈরাচার পতনের পর আরেকটি স্বৈরাচারের উত্থান দেখতে চাই না।” শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপিরRead More
নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ:: পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (০৩/০৪/২০২৫) বিকাল ৫ ঘটিকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ,এসময় কিছু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেRead More
কসবায় ইলিয়াসকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রুবেল আহমেদ :: কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াসকে বহিষ্কারের ঘোষনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন দলীয় নেতা কর্মীরা। শুক্রবার বিকেলে মুশফিকুর রহমানের সমর্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে উপজেলার দশটি ইউনিয়ন থেকে দলীয় নেতা কর্মীরা সে কার্যালয়ে জড়ো হয়। মিছিলে মোঃ ইলিয়াসকে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে বহিস্কারকারীদের বিরুদ্ধে এবং বর্তমান কমিটিকে পুতুল কমিটি ঘোষনা দিয়ে শ্লোগান দেয় মোঃ ইলিয়াসের সমর্থকরা। মিছিল শেষে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভRead More
মনির হোসেন আহবায়ক ও গোলাম মোস্তফা - বাবুল সরকার যুগ্ম আহবায়ক
নবীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো: মনির হোসেন কে আহবায়ক ও গোলাম মোস্তফা ও বাবুল সরকার যুগ্ম আহবায়ক করে ৬ মাস মেয়াদি এই কমিটি কে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটির অন্যান সদস্যরা হলেন, আবুল বাশার, এরশাদুল রহমান, আব্দুল্লাহ আল শাহজাদা, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আব্দুস ছালাম, মাকসুদা বেগম, মাহবুব রহমান, মোশাররফ হোসেন, মোবারক হোসেন, মীর আলী আহাম্মদ, তানভীর আহমেদ, লুৎফুর রহমান, মাইনু উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহিউদ্দিন, লাকী বেগম। নতুন এই আহবায়ক কমিটিকে স্বাগতRead More
আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক’ করতে গিয়ে ছিটকে পড়ে নিহত ২
আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে দুই তরুণ নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানান এই কর্মকর্তা। নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার গুরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে তারেক। স্থানীয়দের বরাত দিয়ে রেলপুলিশ জানায়, সিলেটগামী ট্রেনটি গঙ্গাসাগর সেতু অতিক্রমRead More
ঈদে বাড়ি এসে গ্রেফতার হলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার
ব্রাহ্মণবাড়িয়া সদরে মহসিন খন্দকার ওরফে মহসিন মেম্বার (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-৯ এর সদস্যরা। গ্রেফতার মহসিন খন্দকার ওই এলাকার মৃত লালু খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মহসিন খন্দকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি ঈদের দিন গোপনে বাড়িতে আসেন। এই খবরের ভিত্তিতে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পেরRead More
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দিদের জন্য দিনব্যাপী ব্যতিক্রমী ঈদ আয়োজন
ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বন্দিরা। প্রতিদিনের একঘেয়েমি ও গ্লানি ভুলে দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিয়ে তারা হয়ে ওঠেন এক পরিবারের সদস্য। সোমবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর সহস্রাধিক বন্দিকে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। বন্দিরা যাতে পরিবার-পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, সে জন্য বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রত্যেক বন্দি ২০ মিনিট করে স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। যাদের স্বজনরা আসতে পারেননি, তাদের জন্য টেলিফোনে পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়। ঈদের আনন্দ বাড়িয়েRead More



















