February, 2020
সরাইলে চাঞ্চল্যকর রকেট হত্যার ঘটনায় প্রতিবাদ সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত সাবেক ইউপি সদস্য রকেট হত্যার ঘটনায় প্রতিবাদ সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে । আজ দুপুর ১২টায় সরাইল সদরে শহিদ মিনার প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় । এতে সাবেক চেয়ারম্যন মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এড জিয়াউল হক মৃধা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যন রফিক উদ্দিন ঠাকুর, সদর চেয়ারম্যন আ. জব্বার, জাতীয় র্পাটির নেতা হুমায়ুন কবির, মুক্তিযুদ্ধা ডেপুটি কমানডার আনোয়ার হুসেন, আওয়ামীলগি নেতা হাজী মাফুজ আলী , হাজী ইকবাল হুসেন ,Read More
আখাউড়ায় ৪৫০০ টাকার ভাতায় ৩০০ টাকা কম দেয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবন্ধীদের ভাতা কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক হাজার প্রতিবন্ধীকে ছয় মাসের ভাতা হিসেবে ৪৫০০ টাকা দেওয়ার কথা থাকলেও তিন শ টাকা করে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ভাতাপ্রাপ্তদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভুলে এমনটি হয়েছে। যারা কম করে পেয়েছেন পরবর্তীতে তাদেরকে সমন্বয় করে দেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুস সাত্তার ও অলি আহমেদ জানান, সোমবার তাঁরা কয়েকজন পৌর এলাকার সড়ক বাজারে অবস্থিত সোনালী ব্যাংক থেকে ভাতা উঠান। তাঁরা জানতেন ৪৫০০ টাকাRead More
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মোকাই আলী, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ওসি আতিকুর রহমান সহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলায় মাদক, চোরাচালান বন্ধ,Read More
কসবায় শিশু মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালয় জেলা তথ্য অফিসের সহযোগিতায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু মেলার আয়োজন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের অধীনে কসবা মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ১০টি স্টল প্রদর্শনী করা হয়। আজ সোমবার সকালে সচেতনসূলক একটি শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মেলায় গিয়ে মিলিত হন। দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইসRead More
নবীনগরের সলিমগঞ্জ বাজারে আগুন, ১১ দোকান ভস্মীভূত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার আগুনে ১১ দোকান ভস্মীভূত হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে সলিমগঞ্জ বাজারের বন্ধ থাকা একটি লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের নৌ-পুলিশ ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সদস্যদদের সহায়তায় এলাকাবাসী প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন থেকে বাঁচাতে আরও পাঁচটি দোকানের মালপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে নবীনগর থানারRead More
কসবা প্রবাসীকে বিয়ের ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণের দাবিতে নির্যাতন
নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়ার মারিয়া আক্তার মন্টির (২৩) বিয়ের ফাঁদে পড়ে অনেককেই মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। সম্প্রতি তার ফাঁদে পড়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার সৌদি আরব প্রবাসী রাসেল হাসান। বিয়ের পর নানা কৌশলে তার কাছ থেকে মন্টি হাতিয়ে নেয় ২ লাখ টাকা। এতেই ক্ষান্ত হয়নি সে। ভুয়া ডিবি পুলিশ দিয়ে অপহরণ করে রাসেলকে। মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে। নির্যাতনের ভিডিও রাসেলের মায়ের মোবাইলে পাঠিয়ে আদায় করে আরও ৬০ হাজার টাকা। এছাড়া মিথ্যা ধর্ষণ ও অপহরণের মামলা দিয়ে হয়রানি করেছে অনেককে। শনিবার (২২ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা সদর এলাকা থেকে মন্টি,Read More
সাংবাদিক শাহাদাৎ হোসেনের পিতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক
দৈনিক প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেনের পিতা, শহরের ফারুকী মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহার মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহার মিয়া শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেনRead More
কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসম্মেলন, আসছেন আল্লামা আহমদ শফি
আগামী ২৭ফেব্রুয়ারী কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত মহাসম্মেলনের আয়োজন করেছেন। যাতে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।জেলা ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হবে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এতে বক্তব্য রাখেন মাওলানা আশেকি এলাহি ইব্রাহীমী, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা শায়খ সাজিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলRead More
নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কনিকাড়া পেশাজীবি সংস্থার উদ্যোগে কনিকাড়া কবরস্থান মাঠে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্নস্থানে ১২জন চিকিৎসকের একটি টিম দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহ্ আলম। সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইউনুস আলী,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ডা.তৌহিদুর রহমান হামিম,ডা. নুরুল হুদা, ডা: মোশকাত ফারখান্দা জেবিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজ,সংস্থার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন । দিনব্যাপী উপজেলার প্রায় দেড়Read More
প্রতিপক্ষকে ফাঁসাতেই নিখোঁজ হন আশুগঞ্জের যুবদল নেতা ইউনুছ
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই এবার ফেঁসে গেছেন যুবদল নেতা মো. ইউনুছ ভূইয়া (৪০)। নিজের ‘নিখোঁজ নাটক’ সাজিয়ে আত্মগোপনে থাকার ২১ দিন পর পুলিশের জালে ধরা পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ। তিনি ওই ইউনিয়নের দগীরাসার গ্রামের মৃত আবদুল কাদির ভূইয়ার ছেলে। আশুগঞ্জ সদরের ফেরীঘাটে তার গাড়ি মেরামতের দোকান রয়েছে। মূলত প্রতিপক্ষকে মামলা দিয়ে ঘায়েল করতেই ইউনুছ নিজের নিখোঁজ নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি। তবে প্রতিপক্ষRead More



















