Main Menu

কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসম্মেলন, আসছেন আল্লামা আহমদ শফি

[Web-Dorado_Zoom]

আগামী ২৭ফেব্রুয়ারী কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত মহাসম্মেলনের আয়োজন করেছেন। যাতে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।জেলা ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হবে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

এতে বক্তব্য রাখেন মাওলানা আশেকি এলাহি ইব্রাহীমী, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা শায়খ সাজিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, মুফতি আব্দুর রহিম কাসেমী ও চিকিৎসক বজলুর রহমান।

এসময় আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি ও হেফাজতের ইসলামের আমির শাহ্ আহমদ শফি। এছাড়াও দেশবরেণ্য আলেমগণ। তারা তাদের বক্তব্যে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে বিভিন্ন তথ্য ও যুক্তি তুলে ধরেন। সম্মেলন সফল হতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

পরে দেশ, জাতির কল্যাণে ও সঙ্গে সম্মেলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মী ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares