Main Menu

কসবায় শিশু মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালয় জেলা তথ্য অফিসের সহযোগিতায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু মেলার আয়োজন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের অধীনে কসবা মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ১০টি স্টল প্রদর্শনী করা হয়।
আজ সোমবার সকালে সচেতনসূলক একটি শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মেলায় গিয়ে মিলিত হন।
দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মো: জাহাঙ্গীর হোসেন,উপজেলা উপবৃওি অফিসার জাফর আহাম্মদ,কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া প্রমুখ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares