Main Menu

সাংবাদিক শাহাদাৎ হোসেনের পিতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক

[Web-Dorado_Zoom]

দৈনিক প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেনের পিতা, শহরের ফারুকী মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহার মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহার মিয়া শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । শুক্রবার বাদ জুমা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে শহরের শিমরাইলকান্দি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নামাজে জানাযায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামসহ বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares