Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মোকাই আলী, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ওসি আতিকুর রহমান সহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলায় মাদক, চোরাচালান বন্ধ, শব্দ দূষণ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares