February, 2020
ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেনRead More
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানসহ জেলা আওয়ামীলীগ, বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। এ ছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়।Read More
জেলা প্রশাসকের উদ্যোগে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ে নির্মিত হল শহীদ মিনার॥ খুশি শিক্ষার্থী ও এলাকাবাসী
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধায় উদ্বোধন করা হল শহীদ মিনার। শুক্রবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ মিনার না থাকায় প্রতি বছরই শিক্ষার্থীরা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন কাগজের শহীদ মিনার তৈরী করে। বিষয়টি অবহিত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় বিদ্যালয় মাঠে ভাষা শহীদদের স্মরণেRead More
বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, বিজয়নগর থানার ওসি মো: আতিকুর রহমান। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ এর পক্ষে সভাপতি মো: জহিরুল ইসলাম ভূইয়া ও সাধারন সম্পাদক এডভোকেট তানভীর ভুইয়া, প্রেসক্লাব সভাপতি মৃনাল চোধুরী লিটনসহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পারটি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং শহীদদের স্মরণেRead More
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ও জনগণের জন্য কাজ করে_মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল, দায়বদ্ধতা, সততা ও দেশপ্রেম লালন করে দেশ ও জাতির কল্যাণের আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সৃষ্টিশীল উদ্যোগ ও মহৎ কর্মে নিয়োজিত থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাজনীতিবিদরা হবেন উন্নত সমাজ গঠনের রূপকার রাজনীতিবিদদের সুদুর প্রসারিত দৃষ্টি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে। একজন রাজনৈতিক নেতা যদি সততার সঙ্গে কাজ করতে পারে সেই সততাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। এদেশের মানুষেরRead More
বিজয়নগরে পলাতক আসামী গ্রেফতার
মো: জিয়াদুল হক বাবু :: বিজয়নগরে ৮ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের বিক্তিতে বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আ,স,ম আতিকুর রহমান ও এ,এস,আই হাবিবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বুধন্তি ইউনিয়ন এর কেনা গ্রাম হইতে ৮টি মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করে। সে ওই গ্রামের আছমত উল্লাহর ছেলে। এব্যাপারে বিজয়নগর থানার ওসি মো : আতিকুর রহমান বলেন, তার নামে বিজয়নগর থানাসহ বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে এবং সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল,আজ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্কুল জীবনে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানানোর অনুভূতি
আমিন ব্যাপারী: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলাগাছের শহীদ মিনার এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে নামে মাত্র। যদিও আগের মতন এখন আর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানাতে অভ্যস্ত নয় বর্তমান তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা। ডিজিটাল এন্ড্রয়েড ভার্সন এর যুগে নামে মাত্র জানে এখনকার শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে শহীদ মিনার বানানোর কথা।এক যুগ আগেও বিশেষ করে গ্রাম গঞ্জের স্কুলগুলোতে কলাগাছ দিয়ে তৈরি করা হত শহিদ মিনার। সময়ের সাথে পাল্লা দিয়ে পরবর্তীতে সিমেন্ট,রড, কংক্রিটের ঢালাইকৃত তৈরি হয় শহিদ মিনার। ঠিকই পরিবর্তন এসেছে কিন্তু আগের যে ঐতিহ্য উৎসাহ নিয়ে কাজ করতো সেটি কিছুটা প্রবাহিত হয়েছে। যেমন আগেRead More
আশুগঞ্জের যাত্রাপুরে খাল দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী খাল দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাত্রাপুরে চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন। এ সময় খালের উপর গড়ে উঠা ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা উচ্ছেদ করে দেয় প্রশাসন। গত এক মাস আগেও একই স্থানে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছিল প্রশাসন। উচ্ছেদের পর স্থানীয় ভূমি দস্যূরা এই স্থানে স্থাপনা গড়ে তোলে ছিল। আবারো অবৈধ স্থাপনা গড়ে উঠার খবর পেয়ে আবারো স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন জানান, যাত্রাপুর বাজারে খাল দখল করেRead More
আশুগঞ্জ সারকারখানায় কেউ দুর্নীতি বা অনিয়ম করে থাকলে কেউ ছাড় পাবে না…শিল্প প্রতিমন্ত্রী
কোন দুর্নীতি এবং অনিয়মকে প্রশ্রয় না দিতে আশুগঞ্জ সারকারখানা কর্তৃপক্ষকে নির্দেশদেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা পরিদর্শনে এসে এসব কথা বলেন।পরিদর্শনে এসে প্রথমে তিনি আশুগঞ্জ সারকারখানা গেষ্ট হাউজে সালাম গ্রহন করেন।পরবর্তীতে তিনি আশুগঞ্জ সারকারখানা হলরুমে কর্মকতা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভা শেষে তিনি কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিকে প্রশ্রয় দেন না ।কাজেই আশুগঞ্জ সারকারখানায় কেউ দুর্নীতি বা অনিয়ম করে থাকলে কেউ ছাড় পাবে না এবং শ্রমিক নেতাদেরRead More
মেড্ডায় এতিম ভাতিজির জায়গা দখল করতে চাচার আক্রোশ
পিতার রেখে যাওয়া সম্পদই কাল হচ্ছে মেয়ে তাসলিমা আক্তার লোবার। লোবার পিতা এ কে এম আশরাফুল ইসলাম আমেরিকা প্রবাসী ছিলেন। আশরাফুল ইসলামের দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর দুই মেয়ের মধ্যে বড় সন্তান লোবা। আশরাফুল ইসলাম ২০১২সালের এপ্রিল মাসে মারা যায়। মারা যাওয়ার আগে আশরাফুল ইসলাম ঢাকার একটি ব্যাংকে বেশ কিছু টাকা রেখে যান। ওই টাকার উত্তরাধিকার ছিলেন লোবা। ব্যাংকে একমাত্র নমিনী হওয়ায় সেই টাকা লোবা পায়। এই টাকা আত্মসাৎ করার চেষ্টা করে আশরাফুলের ভাই ও লোবার চাচা মোজাম্মেল হক এবং ফুফু নাজমা তরফদার। লোবা সেই টাকা ব্যাংক থেকে পাওয়ার পরRead More



















