Main Menu

May, 2013

 

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দিনের হরতাল পালিত হচ্ছে, আটক ৭

প্রতিবেদক ॥ দেশব্যাপী গণহত্যা, গুম ও বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং নির্দলীয়, নিরপে তত্তাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৮দলীয় জোটের ডাকা দু’দিন ব্যাপী সকাল- সন্ধা হরতালের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে খন্ড খন্ড মিছিল করছে। বন্ধ রয়েছে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরের ৪০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও জেলার ৮টি উপজেলায় হরতাল পালিত হচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করেছেRead More


নবীনগরে জামায়াত ও শিবিরের ২ নেতা গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর জামায়াত ও ইউনিয়ন ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন স্থানে বসে নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও তাদের বিরুদ্ধে হরতাল চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে নবীনগর থানায় মামলা রয়েছে। তারা হলেন- পৌর জামায়াতের সহকারী আমির খুরশিদ আলম খোকন ও শিবপুর ইউনিয়ন শাখা ছাত্রশিবির সভাপতি কামরুল ইসলাম (২৭)। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ চৌধুরি জানান, জামায়াত ও শিবিরের ১০ থেকে ১২ জন নেতাকর্মী উপজেলা সদরের মাঝিকাড়া বাস স্ট্যান্ডের পেছনে নির্জন জায়গায় বসে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদেরRead More


নাসিরনগরে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বজ্রপাতে নারী ও কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগালিয়া গ্রামের কৃষক শান্তাজ মিয়া (৪০) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৩) এবং একই গ্রামের কিশোর আলম (১৪)। ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকিবিল্লাহ জুয়েল জানান, নিহত কিশোর আলম স্থানীয় বিলের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। এছাড়া বাকি দু’জন নিজ বাড়িতেই বজ্রপাতের শিকার হন। পরে তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়ত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্যRead More


রাজনৈতিক কর্মসূচীতে জড়ানো হচ্ছে শিশুদেরও

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে শিশুদের ব্যাপক হারে ব্যবহার হতে দেখা যাচ্ছে। চারিদিকে মুহুর্মুহু গুলি ছুড়ছে পুলিশ, আর এরই মধ্যে দুটি পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দশ কিলোমিটার এলাকা জুড়ে সোমবার দিনভর এমন সংঘর্ষ চলেছে দুটি পক্ষের মধ্যে। একটি পক্ষে পুলিশের সাথে সরকারি দলের সমর্থকেরা, অপর পক্ষ স্পষ্টতই হেফাজতে ইসলামের সমর্থক, যদিও অনুসন্ধানে দেখা গেছে এই পক্ষে বিরোধী বিএনপি এবং জামায়াত-শিবির সমর্থিত অনেক মানুষ রয়েছে। দুই তরফেই প্রচুর শিশুকে অংশগ্রহণ করতে দেখা যায়। তাদের অনেকেরই বয়স দশ বছরের কম, অনেক ক্ষেত্রেই সংঘর্ষে লিপ্ত বয়স্ক মানুষেরRead More


কসবায় টর্ণেডোয়ে ৩শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ-আহত দেড়শতাধিক-ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ

কসবা প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় টর্ণেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার নিয়ামতপুর ও নবীনগর উপজেলার কোনাপুর দুই গ্রামে ৩ শতাধিক বাড়ি ঘর লন্ড বন্ড কওে দিয়েছে।দুই গ্রামে প্রায় ২শতাধিক নারী-পুরুষ আহত হয়েছে বলে মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম সহ স্থানীয়প্রসাশন জানান। কসবা উপজেলা নিয়ামতপুর গ্রামে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে গ্রামবাসী জানান।কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বকুল ও কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান জানান প্রতিটি পরিবারকে প্রাথমিক অবস্থায় ২০কেজি চাউল দেওয়া হবে। নিয়ামতপুর একটি গ্রামের ৩০০ পরিবারের তালিকা কওে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করবন বলে জানান। সংবাদRead More


সরাইলে বজ্রপাতে দুই কৃষক নিহত : আহত ৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর এলাকায় গতকাল বুধবার সকালে ফসলি মাঠে ধান কাটার সময়ে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হন। নিহতরা হলেন, শাহবাজপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও রামপুর গ্রামের আনছর আলী (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন কৃষক। তারা হলেন, হান্নান মিয়া (৪৫), হাবিব মিয়া (৫৫), জামাতল হোসেন (৪০)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আমির আহমেদ জানান, সকাল থেকে এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কৃষকেরা বৃষ্টি উপেক্ষা করে জমিতে ধান কাটছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারে শোকেরRead More


সরাইলে হরতাল পালিত পিকেটারের ঢিলে এক পুলিশ আহত, তিনটি সিএনজি ভাংচুর

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। গতকাল সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে মাওলানা মোমেনের নেতৃত্বে মিছিল করে হেফাজতের নেতা কর্মীরা। লোকমান মিয়ার নেতৃত্বে পিকেটিং শুরু করে স্থানীয় বিএনপি। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে পিকেটাররা। যাত্রীদের রক্ষা করতে এগিয়ে আসলে আহত হন সরাইল থানার এ এস আই ইসমাইল। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও হরতাল সমর্থন কারীদের মধ্যে কিছুক্ষন উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী। সকাল সাড়ে নয়টায়Read More


পুলিশের গুলিতে নিহত হেফাজত কর্মী সৌরভের লাশ সরাইলে দাফন এলাকায় শোকের মাতম

সরাইল প্রতিনিধিঃনারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হেফাজতে ইসলামের কর্মী মারজানুল ইসলাম সৌরভ নামের এক যুবক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের পূর্ব পাড়ার মো. এনামুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, মাদ্রসা ছাত্র সৌরভ গত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচী সফল করতে ঢাকায় যায়। অবস্থান নিয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। গভীর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে হেফাজত কর্মীদের সাথে দৌড়ে এসে অবস্থান নেয় কাঁচপুরে। এ সময় তার বড় ভাই আরিফুল ইসলাম সৌরভের সাথে ছিল। ৬ মে ভোরে কাচঁপুরে মহাসড়কের উপর পুলিশের সাথে চলে হেফাজত কর্মীদের ধাওয়া পাল্টাRead More


নাসিরনগরে কাল বৈশাখীর তান্ডবে লন্ডবন্ড উড়িয়াইন গ্রাম মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- গত রাত আড়াই ঘটিকায় কাল বৈশাখীর তান্ডবে উড়িয়াইন গ্রামে প্রায় ৩০ টি কাচাঘরবাড়ি ও একটি বেরসকারী স্কুল এবং বিপুল পরিমাণ গাছপালা লন্ডভন্ড হয়ে গেছ

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- গত রাত আড়াই ঘটিকায় কাল বৈশাখীর তান্ডবে উড়িয়াইন গ্রামে প্রায় ৩০ টি কাচাঘরবাড়ি ও একটি বেরসকারী স্কুল এবং বিপুল পরিমাণ গাছপালা লন্ডবন্ড হয়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটিতে দাড়িয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে। গত কাল সরজমিন উড়িয়াইন গ্রামে গিয়ে এই দৃশ্য দেখা যায়। ৭০ হাত লম্বা ১০ হাত প্রস্ত উড়িয়াইন বেসরকারী স্কুলটি কাল বৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। স্কুল কমিটির সভাপতি অবসর প্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মইনুল হোসেন,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১২ নেতাকর্মী আটক

১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন বুধবার (৮ মে) ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শহরের অন্তত ৪১টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালের শুরুতে সকাল থেকে জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল ৮টার দিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। হরতালের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। এছাড়া দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।Read More


This site is protected by wp-copyrightpro.com