May, 2013
রানা প্লাজার মুর্দার সাথে কথোপকথন…লুৎফর রহমান হিমেল
[ধসে যাওয়া রানা প্লাজার ধ্বংসস্তুপের তৃতীয় তলা। ঘুটঘুটে ‘কবরের’ আঁধার চারদিকে। একে একে খসে পড়ছে পলেস্তারা, ইট-সুড়কি-বালি। আহতদের গগনবিদারী আর্তচিৎকার। ছড়ানো ছিটানো মৃতদেহের স্তুপ। কিছুক্ষণের মধ্যে নেমে আসে রাজ্যের নিরবতা। একজন উদ্ধারকর্মীর প্রবেশ।]উদ্ধারকর্মী : এইখানে কেউ কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে?মুর্দা : জি, এইতো আমি আছি, কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। এই যে, এখানে। আর এক তলা, দুই তলার দিকে যাবেন না। ওদিকে আমার সহকর্মী ভাই-বোনেরা শান্তির ঘুম ঘুমাচ্ছে। চেচামেচি করবেন না দয়া করে। উদ্ধারকর্মী : ওহ, যাক! আপনি বেঁচে আছেন এখনো! চলুন আপনাকে উপরে নিয়ে যাই … অক্সিজেনেরRead More
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ইলিশসহ দুইজন গ্রেফতার
প্রতিনিধি : ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ইলিশসহ দুইজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন মো. লোকমান মিয়া (৩৫) ও মো. সিদ্দিক মিয়া (৪০)। তাদের বাড়ি উপজেলার নূরপুর ও তারাগন গ্রামে। বৃহস্পতিবার গভীররাতে উপজেলার মোগড়া ইউনিয়নের কর্ণেলবাজার সীমান্ত এলাকা থেকে ১৩ মণ ইলিশসহ তাদেরকে গ্রেফতার করা হয়।বলে বিজিবি জানিয়েছেন।গত বৃহস্তপতিবার রাতে ১৩ মণ ইলিশ মাছ ভর্তি ২টি সিএনজি অটোরিক্্রাসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলো, মো. লুকমান মিয়া (৩৫) ও মো. সিদ্দিক মিয়া (৪০)। তাদের বাড়ি আখাউড়া উপজেলার নুর পুর ও তারাগনRead More
রবীন্দ্র সরোবরে অবগাহন করে বাঙ্গালী জাতি ধন্য হবে অনাদিকাল..জেলা প্রশাসক
প্রতিবেদক : জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেছেন রবীন্দ্র সরোবরে অবগাহন করে বাঙ্গালী জাতি ধন্য হবে অনাদিকাল।রবীন্দ্রনাথ ছিলেন বাঙ্গালী জাতির ঐক্যের প্রতীক।তিনি তার সকল সৃষ্টিশীলতায় মানুষ ও মানবতার কথা বলে গেছেন,বলেছেন অসাম্প্রদায়িক চেতনার কথা।রবীন্দ্র চর্চার মাধ্যেমে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তি এবং নোবেল বিজয়ের শতবর্ষ পুর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভপতিত্বে আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম,সিভিলRead More
নবীনগরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা,স্বামী সহ গ্রেফতার ৩
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুক লোভী পাষন্ড স্বামী স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা করার অভিযোগে স্বামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হচ্ছে মনি বিশ্বাস (২১)। সে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ির থানার পাঁচগাঁও গ্রামের হেমন্ত ডালীর কন্যা। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামের ফালু বিশ্বাসের ছেলে সুখেন বিশ্বাস এর সাথে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের হেমন্ত ডালীর মেয়ে মনিকা বিশ্বাস এর সাথে মাত্র তিন মাসRead More
বিএনপি ও সকল অংগ সংগঠনের উদ্যোগে সরাইলে হরকাল পালিত
হেফাজতে ইসলামের নেতা কর্মীদের গণ হত্যার প্রতিবাদে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সরাইল থানা বিএনপি ও সকল অংগ সংগঠনের অংশগ্রহণে সরাইলে সফলভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে সদরে সকল দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকে। হরতালের পক্ষে বিশাল মিছিল ও প্রতিবাদ সভা করে নেতা কর্মীরা। বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ছাত্রদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া,শ্রমিকদর সাধারন সম্পাদক ডি এম আলী, বিএনপি নেতা রাকিব মিয়া, আলাল মিয়া, জালাল মিয়া, সাহেদ আরম, সোহেল মেম্বার, আরিজ মেম্বার, মিন্টু মিয়া, রাজু, কাজল , হোসেন, হেলাল, হৃদয়, শরীফ,রকি , ইকবাল, হেদায়েতRead More
আশুগঞ্জে বরযাত্রী নৌকার সাথে ইটের নৌকার মুখমুখি সংঘর্ষে দুই শিশু নিহত
প্রতিনিধিঃ-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিরগাঁও গ্রাম থেকে বিয়ে সম্পন্ন করে বউ নিয়ে আশুগঞ্জে আসার পথে লালপুর নামক স্থানে বুধবার সন্ধ্যায় একটি ইটের নৌকার সাথে বরযাত্রীবাহী নৌকার সংঘর্ষে দুইটি শিশু ঘটনাস্থলেই নিহত হয় । ওই শিশু দুইটির নাম নিজুম (৬) পিতা কাজী আসাদউলাহ, অপরটি হচ্ছে তাছমিয়া (৭) পিতা শামিম সরকার। তাদের বাড়ি উপজেলার বীরগাঁও সরকার বাড়ি ।
সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধি॥ বৃহষ্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রমের সাজিদ মিয়ার শিশু পুত্র মুসলিম মিয়া (১৮ মাস) বাড়ির পাশে খেলা করছিল। এসময় হঠাৎ সে পানিতে ডুবে যায়। প্রায় ১ ঘন্টা খোঁজাখুজি করার পর দুপুর ২টায় গ্রামবাসী তার লাশ খুজে পায়।
মাধ্যমিক পরীক্ষা- ২০১২ শতভাগ পাশের মিছিলে সরাইল অন্নদা জিপিএ-৫ পেয়েছে ১৮ জন
প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সারা দেশে ২০১২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় শতভাগ পাশের মিছিলে স্থান করে নিয়েছে। আবার ১৮ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। যা সমগ্র উপজেলায় সর্বোচ্চ। উপজেলায় পাশের হার ৮৮.৩৯ ভাগ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৩ টি বিদ্যালয় থেকে বিভিন্ন শাখার মোট ১৩‘শ ৬১ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। পাস করেছে ১২‘শ ৩ জন। জিপিএ- ৫ পেয়েছে ৫৪ জন। স্থানীয় অন্নদা স্কুল থেকে অংশ গ্রহনকারী ৮২ জনের সকলেই পাস করেছে। অরুয়াইল বহুমূখীRead More
নাছিরনগর উপজেলায় বজ্রপাতে ৩ কৃষক নিহত
প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাছিরনগর উপজেলার ভোলাকোট ইউনিয়নে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। এ সময় অপর এক কৃষক আহত হয়েছেন। নিহতরা হলেন- ইউনিয়নের খোয়ালিয়া গ্রামের আলম মিয়া (৩৪), শান্তাস মিয়া (৪০) ও নাজমা বেগম। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নাছিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিল্লা বোর্ডের সেরা বিশে ব্রাহ্মণবাড়িয়ার দুই বিদ্যালয়, জিপিএ-৫ এ জেলার শীর্ষে অন্নদা
প্রতিবেদক : এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের সেরা বিশে স্থান পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি বিদ্যালয়। দুটি বিদ্যালয়েই শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ১৩ ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ ১৯ তম স্থান লাভ করেছে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৪৬ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৪ জন। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করা ৭১ জন শিক্ষার্থীর মধ্যেও সবাই পাশ করেছে। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন। সাবেরা সোবহান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়Read More



















