Main Menu

সরাইলে বজ্রপাতে দুই কৃষক নিহত : আহত ৩

[Web-Dorado_Zoom]

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর এলাকায় গতকাল বুধবার সকালে ফসলি মাঠে ধান কাটার সময়ে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হন। নিহতরা হলেন, শাহবাজপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও রামপুর গ্রামের আনছর আলী (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন কৃষক। তারা হলেন, হান্নান মিয়া (৪৫), হাবিব মিয়া (৫৫), জামাতল হোসেন (৪০)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আমির আহমেদ জানান, সকাল থেকে এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কৃষকেরা বৃষ্টি উপেক্ষা করে জমিতে ধান কাটছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares