Main Menu

নাসিরনগরে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বজ্রপাতে নারী ও কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগালিয়া গ্রামের কৃষক শান্তাজ মিয়া (৪০) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৩) এবং একই গ্রামের কিশোর আলম (১৪)।

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকিবিল্লাহ জুয়েল জানান, নিহত কিশোর আলম স্থানীয় বিলের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। এছাড়া বাকি দু’জন নিজ বাড়িতেই বজ্রপাতের শিকার হন। পরে তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়ত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) জিয়াউল ইসলাম সেলিম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares