Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১২ নেতাকর্মী আটক

[Web-Dorado_Zoom]
১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন বুধবার (৮ মে) ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শহরের অন্তত ৪১টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতালের শুরুতে সকাল থেকে জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

সকাল ৮টার দিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।

হরতালের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। এছাড়া দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহরের অন্তত ৪১টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares