May, 2013
কসবায় ঘূর্ণিঝড়ে দুই গ্রাম লণ্ডভণ্ড, আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর ও কোনাপুর গ্রামে ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক লোক আহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে ওই দুই গ্রামে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বকুল বাংলানিউজকে জানান, সকাল থেকেই কসবাসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া শুরু হয়। এক পর্যায়ে মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর ও কোনাপুর গ্রাম দুটির উপর দিয়ে আকস্মিক ঝড় আঘাত হানে। গ্রামগুলোর ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমির ধানও ব্যাপক নষ্ট হয়েছে। ঝড়ে গ্রাম দুটির অনেক লোক আহত হয়েছে বলে জানান তিনি। এদিকেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর বিলে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সরাইলের শাহবাজপুর গ্রামের আবু ছায়েদের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর গ্রামের মায়া গাজীর ছেলে আনছর আলী (৩৫)। শাহবাজপুর বাজারের ব্যবসায়ী শাপলা মিয়া বাংলানিউজকে জানান, দু’জনই স্থানীয় শাহবাজপুর বিলের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রাহত হন। এর মধ্যে আনোয়ার হোসেন শাহবাজপুর গ্রামের পল্লী চিকিৎসক নওয়াব মিয়ার জমির ধান কাটতে গিয়েছিলেন। নওয়াব মিয়া জানান, আনোয়ারসহ আরো চারজন বুধবার সকাল থেকে শাহবাজপুর বিলে তারRead More
সরাইলে বিএনপি-হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষ: আহত ৫
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হেফাজত ইসলাম ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুলিশের দুই সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) ৫ জন আহত হয়েছে। আহত দুই এএসআই হলেন, ইসমাইল হোসেন এবং মিন্টু মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিনটি যানবাহন ভাঙচুর করে। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, সংঘর্ষের খবরRead More
১১ মে শুরু হচ্ছে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচী
প্রতিবেদক : আগামী ১১ মে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী। সকাল স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সদর উপজেলা ও শহর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। ১২ মে সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক গ্রেফতার
প্রতিনিধি॥ গত সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের নেতৃত্বে পুলিশ শহরের নিউ মৌড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে। পরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১ ডাকাত আটক
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। জানা যায়, গত সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ৭/৮জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে। পরে কুট্টাপাড়া রোকনুদ্দিন মার্কেটের সামনে গিয়ে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হলে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ডাকাত হলো পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনির (২৫)। এসময় তার কাছ থেকে তালা কাটার যন্ত্র, ড্রিল কাটার ১টি, ৬টি বড় ছোরা উদ্ধার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদেরRead More
বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, গত সোমবার রাতে শহরের পুনিয়াউট এলাকার সুধন মিয়ার ছেলে মাহমুদুল হক (৫০) ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যায়। এসময় আইপিএসের লাইন দেওয়ার জন্য বিদ্যুতের চকেটে হাত দেন। তখনই বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গ্রীড বিপর্যয়ের কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৯ টি ইউনিটের উৎপাদন বন্ধ
প্রতিনিধি ॥ আশুগঞ্জ-ঘোড়াশাল ১৩২কেভি গ্রীড লাইনে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে সবগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে ৭৭৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হ্রাস পেয়েছে। বর্তমানে বন্ধ ইউনিটগুলো হলো প্রতিটি ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং, ২নং ইউনিট, প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ৩নং ইউনিট, ৪নং ইউনিট, ৫নং ইউনিট, প্রতিটি ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-১, জিটি-২, ৩৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এসটি ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিণ ইউনিট। গ্রীড বিপর্যয়ের কারণেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮ দলের বিক্ষোভ
প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে গায়েবী জানাযা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, খেলাফত মজলিশের সভাপতি হাফেজ এমদাদুল হক, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা শওকত আমীন প্রমুখ।
হেফাজত কর্মীদের ভাংচুর অগ্নিসংযোগ ও কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ
প্রতিবেদক ॥ ঢাকা অবরোধের নামে রাজধানী জুড়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও পবিত্র কুরআনশরীফ পোড়ানোর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার বিকেলে পৌর মার্কেট প্রাঙ্গন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে সমাবেশ করে। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।



















