Main Menu

May, 2013

 

সার্জেন্ট মামুনের অপসারনের দাবীতে আশুগঞ্জে সিএনজি চালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রতিনিধি॥ মহাসড়কে ট্রাফিক পুলিশের হয়রানীর প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। বিকেলে উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের অপসারন দাবী করে। অটোরিক্সা মালিক ও শ্রমিকরা মহাসড়কের উপর বসে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক ঘটনাস্থলে এসে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধের ১ ঘন্টা পর বিকেলRead More


গুলিবিদ্ধসহ আহত ১৫ ঢাকা ফেরত হেফাজত নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন

প্রতিবেদক ॥ ঢাকায় গভীর রাতে নিরস্ত্র হেফাজত নেতাকর্মীদের উপর পুলিশের ক্র্যাক ডাউনের ঘটনায় ক্ষুব্ধ সাধারন মানুষ। ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিপুল সংখ্যক হেফাজত নেতাকর্মী আহত হয়েছে। অবরোধে অংশ নেয়া এসব নেতাকর্মীদের মধ্যে ১৫জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ। আহতরা জানান, গভীর রাতে পুলিশ, র‌্যাব, বিজিবি নির্বিচারে নির্দয় ভাবে ঝাঁপিয়ে পড়ে শাপলা চত্বরে অবস্থানকারী হেফাজত নেতাকর্মীদের উপর। এতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াই অর্ধশত নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে এখানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সকালে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হকRead More


বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে অর্ধশত কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত

প্রতিনিধি ॥ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে কমপক্ষে অর্ধশতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। এসময় বেশ কয়েকটি ফলের বাগান ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, উপজেলার সিঙ্গারবিল, পত্তন, বিষ্ণুপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সকালে কালবৈশাখী আঘাত হানে। এতে গ্রামের বিষ্ণুপুর, দুলালপুর গ্রামসহ অন্যান্য গ্রামের অর্ধশত কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়। বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন জানান, ঝড়ে এলাকার বোম্ভের লিচু বাগান, কাঠাল বাগান, আম বাগান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।


ঢাকায় নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

প্রতিবেদক : ঢাকার শাপলা চত্বরে গভীর রাতে হেফাজত ইসলামের নেতাকর্মীদের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অংগ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব সামনে সমাবেশ করে।   জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমত আরা, শ্রমিক দলের সভাপতি বাহার চৌধুরী, যুবদল আহবায়কRead More


হেফাজতের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধি : হেফাজতের কর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গন থেকে ছাত্রদলের মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএরোডস্থ আশিক প্লাজার সামনে সমাবেশ করে। ছাত্রদল সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, ছাত্রদল সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। বক্তারা হেফাজতের কর্মীদের উপর গুলি ও হামলার তীব্র নিন্দা জানান।


সরাইলে পাওয়ার টিলারের চাপায় কৃষক নিহত, আহত-১

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওয়ার টিলারের চাপায় এক কৃষক নিহত হয়েছে। জানা যায়, গত শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তফু মৃধার ছেলে আবুল হোসেন মৃধা (২৫) কুইট্টার বিল থেকে ধান নিয়ে নিজ গ্রামের আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন মৃধা মারা যায়। গাড়ির ড্রাইভার ছাবিরুল হককে গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আশুগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫‘শ টন ধানসহ মেঘনায় ১৭টি নৌকা ডুবি

প্রতিনিধি॥ কালবৈশাখি ঝড়ে রবিবার ভোরে দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ঘাটে  মেঘনা নদীতে প্রায় ৫‘শ টন ধান সহ ১৭টি নৌকা ডুবে গেছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার মণ ধানসহ নিখোঁজ ৫টি নৌকার এখনো সন্ধান মেলেনি। খুঁজে পাওয়া ১২টি নৌকার ভিজে যাওয়া ধান ব্যবসায়ীরা উদ্ধার শুরু করেছে। কিশোরগঞ্জ, নেত্রোকোনা ও হবিগঞ্জ জেলার হাওরাঞ্চল থেকে ধান নিয়ে গত শনিবার বিকালে এই নৌকাগুলো আশুগঞ্জ মোকাম ঘাটে নোঙ্গর করে। প্রত্যদর্শীরা জানায়, রোববার ভোরে কালবৈশাখী ঝড়ে আশুগঞ্জ ধানের মোকাম ঘাট থেকে এই ১৭টি নৌকা ছুটে মেঘনা নদীতে তলিয়ে যায়। ঝড় থেমে যাওয়ারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী কৃষি, মৎস, প্রাণি সম্পদ প্রযুক্তি মেলা শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি,মৎস,প্রাণি সম্পদ প্রযুক্তি মেলা। মেলা চলবে ৭ ই মে পর্যন্ত। স্থানীয় পৗর মুক্ত মঞ্চ মাঠে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজী প্রজেক্টের অর্থায়নে এ মেলার আয়োজন করেছে জেলা কৃষি,মৎস, প্রাণি সম্পদ অধিদপ্তর। রোববার বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এ মেলার উদ্ভোধন করেন। উদ্ভোধনী আলোচনা সভায় জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক। আলোচনা সভার শুরুতে সাভারেRead More


কসবায় পরকিয়া প্রেমের জেরে স্বামী খুন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কুটি ইউপির আতকাপাড়া গ্রামে পরকীয়া প্রেমের বলি হয়েছে এক হতভাগ্য স্বামী। নিহত মো.জাহাঙ্গীর মিয়া(৩৫) ওই গ্রামের জুলফু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক জাহাঙ্গীরের স্ত্রী নূরুন্নাহার বেগম রুনা দীর্ঘ দিন ধরে পাশের বাড়ির মৃত উলফুত আলীর পুত্র শামীম নামে এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। নিহতের মা ও বোন অভিযোগ করে জানান, শামীম ও রুনা পরিকল্পিত ভাবে শনিবার গভীর রাতে বাড়ীর পশ্চিম দিকে পুকুর পাড়ের গাছে জাহাঙ্গীরকে নিয়ে গলায় রশি পেচিয়ে শ্বাসরদ্ধ করে খুন করে। পরে বাড়ির লোকজন টেরRead More


জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ব্রাহ্মণাবড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এডঃ সৈয়দ এ,কে এম এমদাদুল বারীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রী কমিটির অন্যতম সদস্য পানি সম্পদ  মন্ত্রনালয় সর্ম্পকীয় সংসদীয় স্থায়ী কমিটির র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র  সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিতRead More


This site is protected by wp-copyrightpro.com