Main Menu

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১ ডাকাত আটক

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। জানা যায়, গত সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ৭/৮জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে। পরে কুট্টাপাড়া রোকনুদ্দিন মার্কেটের সামনে গিয়ে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হলে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ডাকাত হলো পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনির (২৫)। এসময় তার কাছ থেকে তালা কাটার যন্ত্র, ড্রিল কাটার ১টি, ৬টি বড় ছোরা উদ্ধার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার সহযোগীদের নামসহ সড়ক ডাকাতির অনেক তথ্য পাওয়া গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares