April, 2013
হেফাজতে ইসলামের লং মার্চে পথে পথে বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জেলা বিএনপির
আল্লাহপাক এবং রসুল (সাঃ) কে কটাক্ষকারী খোদাদ্রোহী নাস্তিক, মুরতাদদের সাজার দাবীতে হেফাজতে ইসলামের ঢাকামুখী শান্তির্পুণ লংমার্চে তৌহিদী জনতার গা- জোয়ার ঠেকাবার জন্য সরকারী কিছু পোষ্য সংগঠন হরতাল ডেকেছে, পাশাপাশি দেশের প্রায সব স্থানে প্রশাসন যন্ত্র ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা ঐতিহাসিক লংমার্চে আসতে বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে। এমনকি বহু স্থানে অনেককে আটক ও করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে এই চরম হটকারী অগণতান্ত্রিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন বলেন তৌহিদী জনতার প্রাচীরের মত ঐক্যবদ্ধ একতা ইমন ও অধিকার রক্ষার জনশ্রেত কোন শক্তিইRead More
মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশনের শুভ উদ্ভোধন
মনিরুজ্জামান পলাশ : শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চান্দুরা এলাকায় মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে । বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ফিতা কেটে এর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর(অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা বাবুল. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাজীউল হায়দার, কবীর হোসেন প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশনের স্বত্তাধীকারীRead More
বিজয়নগরে দু’গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০
শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দু’গোষ্ঠীর সংঘর্ষে ২০জন আহত হয়েছে। শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার চরইসলামপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকাল ৮টায় চরইসলামপুর গ্রামের ছাদির ইসলাম গোষ্ঠীর শফিক মিয়ার ছেলে শিশু আলাউদ্দিনের সাথে পার্শ্ববর্তী আবু হোরায়রাহ গোষ্ঠীর তকদির হোসেনের ছেলে শিশু রাসেলের বাক বিতন্ডার জের ধরে দু’গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পরে ২০জন আহত হয়। আহতদের মধ্যে আরজন আলী (৩২), আলাউদ্দিন (১০) শফিক মিয়া (৫৫), শাফিয়া বেগম (১৫), আমেনা বেগম (৪০), জুবেদা বেগম (৫০), তকদির হোসেন (৫৫), আসাদুলাহ (১২), রাসেল (১২), শরীফ (২০) ওRead More
বিজয়নগরে সিএনজি চালককে মাধবপুর থানা পুলিশ মারধোর করে টাকা নেয়ার অভিযোগ
শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক সিএনজি চালককে ডাকাত সন্দেহে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় উপজেলার সাতবর্গ গ্রামের শহিদুল ইসলামের পুত্র আমানুর রহমান সুমন (৩২) পার্শ্ববতী উপজেলা নোয়াগাঁ রাস্তার মোড়ে চায়ের দোকান থেকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ থানায় নিয়ে রাতে মারধোর করে টাকা দাবী করে। সে টাকা দিতে অস্বীকার করায় পুলিশ বেপরোয়া হয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তার পিতা শহিদুল ইসলাম ও ভাই জহির থানার গেলে এসআই মমিনুল ইসলাম তাদের নিকট ২ ল টাকা দাবী করে। পরে তারাRead More
টিকেট না পেয়ে রেলষ্টেশনে হামলা ও ভাংচুর করেছে হেফাজত কর্মীরা
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট দিতে দেরী হওয়ায় রেলষ্টেশনে ভাংচুর করেছে হেফাজত ইসলাম সমর্থকরা। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার দুপুর প্রায় পৌণে ১টায় কয়েক’শ হেফাজত ইসলাম কর্মী সমর্থক রেলষ্টেশনে হাজির হয়ে ঢাকা যাওয়ার টিকেটের জন্য লাইনে দাঁড়ায়। এসময় টিকেট দিতে দেরি হওয়া এবং টিকেট না পেয়ে তারা বিুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে টিকেট কাউন্টারে হামলা ও ভাংচুর এবং ষ্টেশন এলাকায় ভাংচুর চালায়। এসময় ষ্টেশনে উপস্থিত শত শত সাধারণ যাত্রীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে তারা। রেলষ্টেশনের দায়িত্বে থাকা রেল পুলিশ জানায়,Read More
গুরুতর অসুস্থ রুগির ছবি দেখিয়ে প্রতারণা: গ্রেফতার ০৬
ডেস্ক টোয়েন্টি ফোর : প্রতারণামূলকভাবে বাক্সের মধ্যে গুরুতর অসুস্থ রোগীর ছবি লাগিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে মূলহোতাসহ ৬ ছাত্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, প্রতারক চক্রের মূলহোতা শামসুল আরেফিন রানা (২৪), ইব্রাহীম খলিল ফয়সাল (১৮), মো. খোরশেদ কামাল উজ্জ্বল (১৯) ও মো. রেজওয়ান হোসেন (১৮)। তাদেরকে সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে থেকে, রূপসী বাংলা হোটেল মোড় ও বাংলামোটর মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮টি টাকা উত্তোলনের বাক্সও উদ্ধার করা হয়েছে। ডিবি’র লালবাগ বিভাগের এসি মো.Read More
সমাজসেবক জুবায়ের এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জেলা উন্নয়ন পরিষদের ব্যাপক কর্মসূচী
বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহাসিক সাহসী ব্যাক্তিত্ব জেলা আন্দোলনে কারা বরণকারী মরহুম আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর পঞ্চম মৃত্যু বার্ষিকী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এ উপলে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ কর্তৃক দিন ব্যাপী পালিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল মেড্ডাস্থ পৌর ডিগ্রী মহা বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১টায় পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান জীবন এর সভাপতিত্বে আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর জীবনী’র উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাফি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার,Read More
আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
প্রতিনিধি : বিএনপির গুলশান কার্যালয়ে গুলিবর্ষণ ও সারাদেশে ১৮ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে আখাউড়ায় বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। দুপুরে নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরশহরসহ রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে ,নেতাকর্মীরা রেলস্টেশন এলাকায় এসে প্রতিবাদ সভা করে। উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন, যুগ্ন-সম্পাদক বাহার মিয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাত হোসেন লিটন, পৌর যুবদল সাধারণ সম্পাদক জাবেদ আহম্মেদ ভূইয়া প্রমুখ।
নাসিরনগরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
প্রতিনিধি:- বৃহস্পতিবার সারাদেশের ন্যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির ও তার অঙ্গসংগঠন উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল দশটায় বিক্ষোভকারীরা এক মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহদি মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ওমরাও খানের সভাপত্বিতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আমিরুল হোসেন চকদার, আবু ছারোয়ার, নাছির উদ্দিন, পল্লব চক্রবর্তী, হাসনা হেনা, তাজমহল বেগম সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপিRead More
কসবায় বিএনপির বিক্ষোভ মিছিল
প্রতিনিধি : বিএপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে গুলিবর্ষণ, জাতীয়নেতাদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলের উদ্যোগে কসবায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি কসবা উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় প্রদণি শেষে কসবা স্বাধীনতা চত্বরে কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা ভাইসচেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম। এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল ইসলাম,কসবা উপজেলা যুবদলের সভাপতি ওসমান শাহীন,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেলRead More



















