Main Menu

বিজয়নগরে দু’গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

[Web-Dorado_Zoom]


শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দু’গোষ্ঠীর সংঘর্ষে ২০জন আহত হয়েছে। শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার চরইসলামপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকাল ৮টায় চরইসলামপুর গ্রামের ছাদির ইসলাম গোষ্ঠীর শফিক মিয়ার ছেলে শিশু আলাউদ্দিনের সাথে পার্শ্ববর্তী আবু হোরায়রাহ গোষ্ঠীর তকদির হোসেনের ছেলে শিশু রাসেলের বাক বিতন্ডার জের ধরে দু’গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পরে ২০জন আহত হয়। আহতদের মধ্যে আরজন আলী (৩২), আলাউদ্দিন (১০) শফিক মিয়া (৫৫), শাফিয়া বেগম (১৫), আমেনা বেগম (৪০), জুবেদা বেগম (৫০), তকদির হোসেন (৫৫), আসাদুলাহ (১২), রাসেল (১২), শরীফ (২০) ও জমসিদ (২০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares