Main Menu

মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশনের শুভ উদ্ভোধন

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ : শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চান্দুরা এলাকায় মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে । বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ফিতা কেটে এর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর(অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা বাবুল. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাজীউল হায়দার, কবীর হোসেন প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশনের স্বত্তাধীকারী মো. মাহবুবুর রহমান বুলেট জানান, তার এই পাম্পে ৩৮ হাজার লিটার জ্বালানী ধারণ সম্ভব হবে।পরে মাননীয় সাংসদের গাড়িতে জ্বালানী দিয়ে পাম্পের শুভ উদ্বোধন হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares