Main Menu

কসবায় বিএনপির বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

 

প্রতিনিধি : বিএপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে গুলিবর্ষণ, জাতীয়নেতাদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলের উদ্যোগে কসবায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।  বিক্ষোভ মিছিলটি কসবা উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় প্রদণি শেষে কসবা স্বাধীনতা চত্বরে কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা ভাইসচেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম। এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল ইসলাম,কসবা উপজেলা যুবদলের  সভাপতি ওসমান শাহীন,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা  ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares