April, 2013
এক্সক্লুসিভ সাক্ষাৎকার : মুফতী মুবারকুল্লাহ্
আলী আসিফ গালিব : হেফাজতে ইসলাম বাংলাদেশের লংমার্চ ঘিরে টানটান উত্তেজনা এখন দেশজুড়ে। এরই মধ্যে সংগঠনটির আমির ও বাংলাদেশকওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর এই কর্মসূচির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টি, বিকল্পধারাসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তি, দল ও সংগঠন। হেফাজতের বহুল আলোচিত এই ঢাকামুখী লংমার্চ হবে আগামী শনিবার। ব্রাহ্মনবাড়ীয়ায় সংগঠনের নেতারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই লংমার্চ বাস্তবায়ন নিয়ে। ইসলামের আইন বাস্তবায়ন ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়া সব সময় সোচ্চার । এই জেলা থেকেই শুরো হয়েছেRead More
নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনায় নবীনগর থানা পুলিশ বাদী হয়ে খুনের মামলা দায়ের করেছে। পুলিশ সূত্র জানায়, উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের লঞ্চঘাট এলাকার কারখানা নামক স্থানে তিতাস নদীতে কচুরীপানার নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে অনুমান ৩০ বছর বয়েসী অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধা করে পুলিশ। পুলিশ ধারণা করছে অজ্ঞাতনামা ওই যুবককে ঘাতকরা হত্যা করে লাশ নদীতেRead More
দুর্ধর্ষ চার ছিনতাইকারী গ্রেফতার
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ শহরের দুর্ধর্ষ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করেছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোড়া। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের রাইফেল ছিনতাই মামলার আসামী রবিনসহ রকি, সজিব ও শাহিন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে শহরের স্টেশন রোড, কাজীপাড়া পিটিআই রোডসহ শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় । সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুর রব জানান,‘গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গুলিবর্ষণ, আটক বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সহসভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,Read More
তিন লাখ টাকা ছিনতাই-মাইক্রোসহ ৩জন গ্রেফতার
নাসিরনগর উপজেলার ফান্দাউকে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা মাইক্রো, মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে ছিনতাইকারীর মূল হোতাকে আটক করতে পারেনি। পুলিশ ও ছিনতাইকারীর স্বীকার মন্টু দেব জানায়, রবিবার বিকালে তার পানের আরতের ক্যাশ বাক্সে ভারতের মাদ্রাজে চিকিৎসা করতে যাওয়ার জন্য তিন লাখ টাকা রাখা হয়। এসময় একজন মহিলা ও একজন পুরুষ দোকানের ক্যাশ বাক্সের পাশে বসলে তাদেরকে একটু সরতে বললে তারা জানায়, ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হয়ে চলে যাব। এসময় ব্যবসায়ী মন্টু দেব দোকান থেকে বাইরে গেলে ছিনতাইকারীরা ক্যাশ বাক্স থেকেRead More
কসবা বায়েক আলওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ । অবশেষে সম্মেলণ স্থগিত
খ.ম.হারুনুর রশীদ ঢালী: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন আগামী শনিবার৬ এপ্রিল ঘোষণা করায় বায়েক ইউপি আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে গত বুধবার ৩মার্চ বিকালে বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ ও বিােভ সমাবেশ করেছেন বায়েক ইউপ আওয়ামীলীগ,যুবলীগ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। প্রতিাবাদ সভায় বায়েক ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।কসবা উপজেলা আওয়ামীলেিগর প্রচার সম্পাদক ফেরদৌসুর রহমান ভুইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বায়েক ইউপি চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন, কসবা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাদেক সরকার, কসবা উপজেলা কৃষক লীগেরRead More
ভ্রাম্যমান আদালতের অভিযান, দেড়শত কেজি পলিথিন জব্দ, ১৫ হাজার টাকা জরিমানা
মনিরুজ্জামান পলাশ : বুধবার শহরের জগত বাজারের দুটি ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেড়শত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া খানের আদালত বুধবার জগত বাজারের মুজিব ভ্যারাইটিজ ষ্টোর, মেসার্স ভূইয়া ট্রেডার্সে অভিযান চালায়। এই দুটি ব্যবসায় প্রতিষ্ঠানে মজুদকৃত অবস্থায় ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া যায়। পরে আদালত মুজিব ভ্যারাইটিজ ষ্টোরকে ১০,০০০ টাকা এবং মেসার্স ভূইয়া ট্রেডার্সকে ৫০০০ টাকা জরিমানা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. আনোয়ার হোসেনRead More
ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১ এমবিপিএস করার নির্দেশ
টেক টোয়েন্টি ফোর : ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম গতি ১ এমবিপিএস করার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্প্রতি এই নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ) প্রতিষ্ঠানগুলোকে ৩০ এপ্রিলের মধ্যে সব ধরনের প্যাকেজ রি-ডিজাইন করতে হবে। পাশাপাশি ১ মেগাবিটস পার সেকেন্ড (এমবিপিএস) এর নিচে ব্রডব্যান্ড সেবা না নেওয়ার জন্য গ্রাহকদের পরামর্শ দেয়া হয়েছে। আর ইন্টারনেটের গতি যদি এর চেয়ে কম হয় তাহলে তা ন্যারোব্যান্ড হিসেবে উল্লেখ করতে বলা হয়েছে। এ প্রসঙ্গেRead More
বিএনপির হাল ধরবেন জোবায়দা রহমান!
ডেস্ক টোয়েন্টি ফোর : বাংলাদেশে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। জার্মানির সরকারি গণমাধ্যম ডয়েচে ভেলে জানায়, বিএনপির উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে মে মাসের মাঝামাঝি তিনি আসতে পারেন। জোবায়দা রহমান জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধূ। তারেক রহমানের স্ত্রী। পেশায় চিকিৎসক। তার বাবা নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অব.) প্রয়াত মাহবুব আলী খান। যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সিলেট বিভাগে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য মাহবুব আলী খানেরও রয়েছে আলাদা ইমেজ। বাড়ির ছোট মেয়ে ডা. জোবায়দা দেশের রাজনীতিতে পরিচিত মুখ না হলেও ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে তারেক রহমান, আরাফাত রহমান কোকো ও বেগমRead More
সাপ্তাহিক ছুটি একদিন হচ্ছে
ডেস্ক টোয়েন্টি ফোর : হরতালের ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে সরকারি অফিসে দুই দিনের পরিবর্তে একদিন সাপ্তাহিক ছুটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে শনিবার সরকারি অফিস খোলা থাকবে। এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সাপ্তাহিক ছুটি কেবল শুক্রবার ভোগ করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তার স্বাক্ষর করলে তা কার্যকর হবে। ১৯৯৬ সালে আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় আসার পর সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে দুদিন করা হয়। পরেRead More



















