Main Menu

April, 2013

 

সরাইলে কুখ্যাত হেলাল ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি : অর্ধডজন মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত হেলাল কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুট্রাপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৫ মার্চ রাতে পূর্ব কুট্রাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজনকে বেঁধে ২০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে সাত লাখ টাকা লুটে নেয় সংঘবদ্ধ ডাকাত দল। ওই ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী হেলাল। হেলাল সদর উপজেলার খাটিহাতা গ্রামের জমির আলীর পুত্র। খুন, চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে অর্ধডজনRead More


দেশীয় মাছের তীব্র সংকট

প্রতিনিধি : এককালে গোলা ভরা ধানের সাথে পুকুর ভরা মাছের কথা প্রযোজ্য ছিলএ অঞ্চলের ক্ষেত্রে। মৎস্য অঞ্চল হিসেবে খ্যাত  নাসিরনগর উপজেলায় বর্তমানে মাছের আকাল চলছে।উপজেলার নদ-নদী,খাল-বিল,পুকুর ও জলাশায় গুলোতে দেশী মাছশূন্য হয়ে পড়েছে।এ অঞ্চলের হাট-বাজারে দেশী প্রজাতির বিভিন্ন প্রকার মাছের আকাল দেখা দিয়েছে। যদিও কিছু কিছু মাছ জেলেদের মাধ্যমে হাট-বাজারে আসে, তার দাম চড়া হওয়ায় নিম্ন আয়ের ক্রেতা তা কিনতে পারছে না। যে কারণে দেশী মাছের স্বাদ এ অঞ্চলের সাধারণ মানুষ ভুলতেই বসেছেন।  ফলে এলাকার শত শত মৎস্যজীবী তাদের জীবিকা নির্বাহ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে চলতি আশ্বিন-কার্ত্তিক মাস মাছের জন্যRead More


নাসিরনগরের অপহৃতা কিশোরী সিলেট থেকে উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের অপহৃতা এক কিশোরীকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোঃ মাকসুদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ ও গ্রামবাসী সুত্র জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দিতকুড়া গ্রামের মোঃ মর্তুজ আলীর পুত্র মোঃ মাকসুদ আলী নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের এক কিশোরীকে গত ১০ মার্চ সন্ধ্যায় (ছোয়াব মিয়ার কিশোরী কন্যাকে) অপহরণ করে নিয়ে যায়। তাকে সিলেটের দক্ষিন সুরমার একটি বাসায় নিয়ে তালাবদ্ধ ঘরে প্রতিদিন ধর্ষন করতে থাকে। ওই ঘটনায় ১২ মার্চ ধর্ষিতার পিতাRead More


৩০৫ বোতল ফেন্সিডিলসহ ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৩০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার  সিঙ্গারবিল ইউনিয়নের মোঃ কবির মিয়ার ছেলে মোঃ ইদন মিয়া-(২১) ও কাশিনগর গ্রামের মোঃ ধনু মিয়ার ছেলে মোঃ মুছা মিয়া-(২০)। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।  এ ঘটনায় সদর থানায় মামলাRead More


৬ এপ্রিলের লংমার্চ সফল করার লক্ষে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনিরুজ্জামান পলাশ :  বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের  ৬এপ্রিল লংমার্চ সফলের আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার তৌহিদী জনতার  মিছিল সমাবেশ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে স্থানীয় টি এ রোডে তোফায়েল আজম মনুমেন্ট এ  সমাবেশ হয় । এতে মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও আব্দুল হক, মুফতি এনামুল হাসান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা হোসাইন আহমেদ ,মাওলানা মাসুদ সহ অন্যান্যরা।  বক্তারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সর্বোচ্চ  শাস্তি ফাঁসীর আইন প্রণয়ণ সহ নাস্তিক ব্লগার ও ইসলাম বিরোদীদেরRead More


৪দিনব্যাপী আর এ কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ৪দিনব্যাপী  আর এ কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা  প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে  মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া। জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, প্রেস কাবের সহ-সভাপতি আল-আমীন শাহীন, সাংবাদিক জাবেদ রহিম বিজন ও ইব্রাহিম খান সাদাত। স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের সাধারন সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু। চিত্রকলা প্রদর্শণীতে ছোটRead More


নাসিরনগর থানার ওসির সহযোগীতায় মৃত্যু থেকে রক্ষা পেলেন ধর্ষিতা

  মোঃ আব্দুল হান্নান :- পুলিশের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু মাঝে মধ্যে পুলিশও অনেক ভাল কাজ করে থাকে। তেমনি মহৎ এক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের। তার সহযোগীতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রা পেলেন এক ধর্ষিতা কিশোরী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, ২২ মার্চ রাতে উপজেলার চাপরতলা গ্রামের ছরু মিয়ার পুত্র জিয়াউর রহমানের দ্বারা প্রতিবেশী মারাজ মিয়ার ষোড়শী কন্যা ধর্ষণের স্বীকার হয়। ওই ঘটনায় চেয়ারম্যান মেম্বার সহ গন্যমান্যরা ২৫ মার্চRead More


নাসিরনগরে শিলা বৃষ্টি

শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত সোমবার বিকেলে  ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক টিনের ঘরের চালা ফুটোসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানান, সোমবার বিকেলে উপজেলায় শিলা বৃষ্টি হয়। প্রায় ১০/১২ মিনিট স্থায়ী শিলা বৃষ্টিতে উপজেলায় প্রায় অর্ধশতাধিক টিনের ঘরের চালা ফুটো হয়ে যায়। শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরি-বোরো ধান, সহ গ্রীষ্মকালীন সবজির তি হয়েছে। ঝড়ে গেছে গাছের আম। উপজেলা সদরের চটিপাড়া গ্রামের বাসিন্দা উপানন্দ কর বলেন, আমার ৫৭ বছরের জীবনে এমন শিলাবৃষ্টি দেখিনি। তিনি বলেন, ওজন দিয়ে দেখেছি প্রতিটি শিল আধা কেজি থেকেRead More


টর্ণেডো দূর্গতদের মাঝে মালয়েশিয়া প্রবাসীদের ত্রাণ বিতরণ

আমজাদ চৌধুরী রুনু, মালেশিয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া টর্ণেডো দূর্গত এলাকায় গত বুধবার মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে প্রবাসীদের যারা অর্থ্যায়নে অংশগ্রহণ করেছেন, তারা হলেন মোঃ বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, মোঃ আব্দুল্লাহ বিন মামুন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, কাজী মোঃ সালাউদ্দিন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, মোঃ নাজমুল হোসেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, এস.এম রহমান পারভেজ সাপ্তাহিক প্রবাসীর কথা সম্পাদক ও সভাপতি মালয়েশিয়া বাংলাদেশ প্রেসকাব, এম. আমজাদ চৌধুরী রুনু প্রবাসী সাংবাদিক ও সংগঠক সাধারণ সম্পাদক মালয়েশিয়া বাংলাদেশ প্রেসকাব, মোঃRead More


খামারীরা দিশেহারা- কেউ কেউ বাড়ী ছাড়া,নবীনগরে হুমকির মুখে পোল্ট্রি শিল্প

এস.এ.রুবেল : অব্যাহত লোকসানের মুখে ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগরের  পোল্ট্রি শিল্প। যার কারনে ইতিমধ্যেই প্রায় পাঁচশ’র ছোট, বড়  খামারের মধ্যে দুই’শর অধিক খামার বন্ধ হয়ে গেছে। লোকসানের কারণে খামারিরা পোল্ট্রি ব্যবসা ছেড়ে অন্য দিকে ঝুঁকছেন। জানা যায় মুরগির খাদ্য ঔষুধ,বাচ্চার দাম, শ্রমিক মজুরি ক্রমাগত বৃদ্ধি পেলেও বয়লার মুরগি ও ডিমের দাম তেমন বাড়েনি। খামারিদের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এ ব্যবসায় দেখা দিয়েছে মন্দাভাব। এই কারনে খামার মালিকরা অব্যাহত লোকসানের সম্মুখীন হয়ে একের পর এক খামার বন্ধ করে দিয়েছেন। নব্বই দশকের পর থেকে নবীনগরে ব্যাপক ভাবে মুরগি খামারের বেশ প্রসার ঘটেছে। লাভজনক হওয়ায়Read More


This site is protected by wp-copyrightpro.com