Main Menu

নাসিরনগরের অপহৃতা কিশোরী সিলেট থেকে উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের অপহৃতা এক কিশোরীকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোঃ মাকসুদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সুত্র জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দিতকুড়া গ্রামের মোঃ মর্তুজ আলীর পুত্র মোঃ মাকসুদ আলী নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের এক কিশোরীকে গত ১০ মার্চ সন্ধ্যায় (ছোয়াব মিয়ার কিশোরী কন্যাকে) অপহরণ করে নিয়ে যায়। তাকে সিলেটের দক্ষিন সুরমার একটি বাসায় নিয়ে তালাবদ্ধ ঘরে প্রতিদিন ধর্ষন করতে থাকে। ওই ঘটনায় ১২ মার্চ ধর্ষিতার পিতা ছোয়াব মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। নাসিরনগর থানার পুলিশের উপ পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন রবিবার রাতে সিলেটের সুরমা থানার পুলিশের সহযোগীতায় কিশোরীকে উদ্ধার করে। এসময় মাকসুদকে ও গ্রেপ্তার করে পুলিশ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মাকসুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares