Main Menu

দুর্ধর্ষ চার ছিনতাইকারী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ শহরের দুর্ধর্ষ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করেছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোড়া। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের রাইফেল ছিনতাই মামলার আসামী রবিনসহ রকি, সজিব ও শাহিন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে শহরের স্টেশন রোড, কাজীপাড়া পিটিআই রোডসহ শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুর রব জানান,‘গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares