Main Menu

বিএনপির বিক্ষোভ সমাবেশ

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গুলিবর্ষণ, আটক বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সহসভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি  এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক বাহার চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিম, জেলা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares