Main Menu

April, 2013

 

১২ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়ায় মহাসমাবেশ ঢাকা অবরোধ ৫ মে

ডেস্ক ২৪: আগামী সোমবার (৮ এপ্রিল) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। শনিবার বিকেলে মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শেষে আয়োজিত মহাসমাবেশে মওলানা আবু জুনায়েদ বাবুনগরী এ হরতাল ঘোষণা করেন।এছাড়া তিনি আরও ঘোষণা দেন, আগামী ১১ এপ্রিল সিলেট, ১২ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়া, ১৩ এপ্রিল ময়মনসিংহ, ১৮ এপ্রিল বরিশাল, ১৯ এপ্রিল ফরিদপুর, ২০ এপ্রিল খুলনা, ২৬ এপ্রিল চট্টগ্রাম, ২৯ এপ্রিল রাজশাহী ও ৩০ এপ্রিল বগুড়ায় শানে রেসালাত মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ মে ঢাকা অবরোধ করবে হেফাজতে ইসলাম। আটক নেতাকর্মীদের শনিবার রাত ১০টার মধ্যে মুক্তিRead More


হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড় এলাকা থেকে স্থানীয় সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ হরতালের সমর্থনকারীরা শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পুরান কাচারি সংলগ্ন পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্বা কমান্ডার হারুনুর রশীদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘জামায়াতেরRead More


৮ এপ্রিল হেফাজতের হরতাল

আগামী ৮ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।


যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারর্স ফোরামের বিক্ষোভ

মনিরুজ্জামান পলাশ : যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সেক্টর কমান্ডারর্স ফোরাম। শনিবার দুপরে জেলা সদরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐ স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-আল-রশিদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, পৌর মেয়র হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এডঃ তফসিরুল ইসলাম প্রমুখ।


লংমার্চ সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি

  প্রতিবেদক : বাস ও ট্রেন বন্ধ করে দেয়ায় ঢাকায় লংমার্চ অংশগ্রহন না করতে পারায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক শনিবার খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল বিশ্বরোড খেলার মাঠে অবস্থান নিয়েছে। মাঠে তৈরী করা অস্থায়ী মঞ্চে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হেফাজত কর্মী সমাবেশস্থলে পায়ে হেটে যোগ দেয়। সমাবেশে হেফাজতের বক্তারা বাস, ট্রেন ও নৌ-পথে সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, সব কিছু বন্ধ করে লংমার্চ কর্মসূচিকে বানচাল করা যাবে না। মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্যRead More


সরাইলে হেফাজতে ইসলামের অবস্থান ধর্মঘট

শামীম উন বাছির : হরতাল ও পরিবহন ধর্মঘটের কারণে লং মার্চে যেতে না পেরে  সরাইল কুট্টাপাড়া মোড় খেলার মাঠে অবস্হান ধর্মঘট পালন করেছে জেলা হেফাজতে ইসলাম। শনিবার সকাল থেকেই হেফাজতে ইসলামের কর্মীরা  জেলার বিভিন্ন স্হান থেকে মিছিল আকারে আসা শুরু করেছে। এ রিপোট লেখা পযন্ত দলে দলে লোকজন আসছে। ধর্মঘট চলাচালে বক্তব্য রাখছেন ইসলামীয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মুবারকুল্লাহ্ ও বিভিন্ন মাদ্রাসার ইমামরা। সরাইল থানার ভারপ্রপ্তা কর্মকর্তা (ওসি)  জানান, হেফাজতে ইসলামের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ।  তারা শান্তিপূণভাবে সমাবেশ করছে।


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হেফাজত কর্মীদের উপচে পড়া ভীড়

প্রতিবেদক : শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে হেফাজত ইসলাম কর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের যাত্রা বাতিলের খবরে ওই ট্রেনে করেই ঢাকা যেতে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয় হেফাজত ইসলাম  এর কর্মীরা। শুক্রবার রাত আটটার দিকে সরেজমিন ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনের দুই নম্বর প্লাটফরমে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো সাধারণ ট্রেন যাত্রী তেমন একটা নেই। ওই প্লাটফরমে টুপি-পাঞ্জাবি পরিহিত মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। সাড়ে আটটার দিকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুই নম্বরRead More


সরাইলে দূর পাল্লার বাস বন্ধ, প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল

মাসুক হৃদয় : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল বিশ্বরোড মোড় থেকে কোন যাত্রীবাহী বাস শুক্রবার ঢাকা ছেড়ে যায়নি। সকাল ১০ টার পর হঠাৎ দূর পাল্লার সব টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে ঢাকগামী সাধারণ যাত্রী।হেফাজতে ইসলামের ঢাকামুখী লংর্মাচের প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের হরতাল ও গণজাগরন মঞ্চের দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে সব যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্টরা দাবী করছে। আজ শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরাইল বিশ্বরোড মোড় বাস ষ্টন্ডের সব টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। বিআরটিসির টিকিট বুকিং ম্যান মাহবুবুল আলম Read More


যে কোন মূল্যে অরাজকতা পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে—-হেলাল-জহির

শুক্রবার জেলা আওয়ামীলীগের অস্থায়ী  কার্য্যালয়ে জেলা  আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে যৌথকর্মী সভা সভাপতির বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার পরাজিত শক্তি জামাত শিবির ও ১৮ দলীয় দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক বলেন হেফাজতের ইসলামের কর্মসূচীর নামে জামাত শিবির ১৮দল দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চায়  তাদের প্রতিরোধে যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় বঙ্গবন্ধুর আর্দশের সকল নেতাকর্মীকে রাজ পথে থাকার আহবানRead More


মহানবী শিশুদের ভালবাসতেন,বঙ্গবন্ধুও ভালবাসতেন, আমরাও ভালবাসি

পানি সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা র,আ,ম উবায়দুল মোকতাদি চৌধুরী এমপি বলেছেন, শিশুদের অবাধ স্বাধীনতার জন্য আমরা কাজ করছি। তিনি বলেন মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) শিশুদেরকে ভালবাসতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশুদের  ভালবাসতে আমরাও ভালবাসি। শিশুদের মেধা বিকাশের জন্য নিরলসভাবে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। আমি তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ  দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে অনুষ্ঠিত  আর একে সিরামিকস্ ২২ তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিকRead More


This site is protected by wp-copyrightpro.com