April, 2013
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও বি.এম.এ’র উদ্যোগে রবিবার সকালে জেলা সদর হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে “রক্তচাপ নিয়ন্ত্রনে যার, নিরাপদ জীবন তার” এই প্রতিপাদ্য বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা বি.এম.এ’র সাধারণ সম্পাদক ডাঃ আবুRead More
গ্যাস সরবরাহ অব্যাহত রাখার দাবিতে, আশুগঞ্জে সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার সকালে আশুগঞ্জ সার কারখানায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা।সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল কার খানার প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হঢে কারখানার আভ্যন্তরে বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।কারখানার সিবিএ’র সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুল মালেক,আব্দুল কুদ্দুস,সহ-সম্পাদক আব্দুল জব্বার,শ্রম সম্পদক মাইনুদ্দিন ও প্রচার সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।সমাবেশে সিবিএ’র সাধারন সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিসিআইসির লাভজনকRead More
আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এক
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় (অজ্ঞাতনামা)এক অটোরিকসার যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সোনারামপুর এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকসাকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি দ্রুতগতির যাত্রীবাহি বাস। এতে অটোরিকসাটি দুমড়ে-মচড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অটোরিকসার ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করে। অটোরিকসার চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নননপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক
মনিরুজ্জামান পলাশ : রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নননপুরে রাস্তা পাড়াপাড়ের সময় মোটরসাইকেল চাপায় সুভাষ মালাকার (৬০) নিহত হয়েছে। বিকেল ৫ টার দিকে স্থানীয় জনগণ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষনা করে। সে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের অরুনচন্দ্র মালাকারের ছেলে। তার স্ত্রী কল্যানী মালাকার জানান, তিনি অন্যের সাথে অর্থের বিনিময়ে মাছের জাল টানার কাজ করতেন।
হরতাল সফল করার লক্ষ্যে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুমন নূর : রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ৮ এপ্রিল হরতাল পালনের আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার তৌহিদী জনতার মিছিল সমাবেশ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে স্থানীয় টি এ রোডে তোফায়েল আজম মনুমেন্ট এ সমাবেশ হয় । এতে মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও আব্দুল হক, মুফতি এনামুল হাসান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা হোসাইন আহমেদ ,মাওলানা মাসুদ সহ অন্যান্যরা। বক্তারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসীর আইন প্রণয়ণ সহ নাস্তিক ব্লগার ও ইসলামRead More
নৌযান শ্রমিক কর্মবিরতি আশুগঞ্জ ও ভৈরব বন্দরে অচলাবস্থা
ডেস্ক ২৪ : নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব বন্দরে অচলাবস্থা বিরাজ করছে। উভয় বন্দরে প্রায় ২০০ কার্গো জাহাজ আটকা পড়েছে। নৌযান থেকে মালামাল ওঠানো-নামানো বন্ধ রয়েছে।শ্রমিক নেতারা জানান, নৌপথগুলোর এখন বেহাল দশা। খনন না করায় নৌযান চালাতে কষ্ট হয়। পথে পথে চাঁদাবাজি ও ডাকাতির কারণে এ পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে দাবি জানানোর পরও সরকার নদীপথের নিরাপত্তায় তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। অল্প বেতনের চাকরির কারণে তাঁদের পরিবারেও সুখ নেই। এই অবস্থায় বেতন বৃদ্ধি, নৌপথে ডাকাতি প্রতিরোধ ও মেরিন আইনের সঠিক বাস্তবায়নসহ ১৭ দফাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার
শামীম উন বাছির: ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহর ও পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে শনিবার তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গত ১১ মার্চ দিনগত গভীর রাতে শহরের পৈরতলা ফকির বাড়ির কাউছার আহমেদের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। পরদিন সকালে কাউছার আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি ডাকাতির মামলা করেন। পরে তার বাড়ি থেকেRead More
টর্নোডো ক্ষতিগ্রস্তদের মাঝে ভাদুঘর সানফ্লাওয়ার মডেল একাডেমীর ত্রাণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন টর্নোডো ক্ষতিগ্রস্থদের মাঝে ভাদুঘর সানফাওয়ার মডেল একাডেমীর উদ্যোগে অদ্য ০৬/০৪/২০১৩ইং তারিখে ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ২টি করে খাবার প্লেইট, ১টি পানির জগ, ১টি পানির গ্লাস ও ১টি করে বদনা দেওয়া হয় তাছাড়া বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া নতুন ও পুরাতন বিভিন্ন রকমের কাপড় বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে নেতৃত্বে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক এডঃ মোঃ ইয়াছিন মিয়া। সানফাওয়ার মডেল একাডেমীর উদ্যোগে ১০০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক শারমিন সুলতানা সেতু, প্রধানRead More
এমপি’র হস্তক্ষেপ, সরাইলে ৭০ হাজার লোকের স্বস্থি
প্রতিনিধিঃ স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধার হস্তক্ষেপে সরাইলে ৭০ হাজার লোক দুই সপ্তাহ পর স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। ১৫ দিন পর শনিবার সমঝোতার মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে সড়ক পথ সহ সকল অবরোধ। ফলে নির্বিঘ্নে শুরু হয়েছে দুই ইউনিয়নের মানুষের সড়ক পথের যোগাযোগ। ব্যবসায়ী, জেলে ও শ্রমজীবি মানুষের মধ্যে ফিরে এসেছে স্বাভাবিক অবস্থা। শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। পুলিশ সূত্র জানায় অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের চাঁদা তোলাকে কেন্দ্র করে গত ২৩ মার্চ সকালে কলেজে একাদশ শ্রেণীর ছাত্রRead More
সরাইলে চার জেলার হেফাজতে ইসলামের মহা সমাবেশ
সরাইল প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের ডাকা ঢাকার লংমার্চে অংশ গ্রহনের জন্য গত শুক্রবার রাত পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ নেতা কর্মীরা সরাইলের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। সারা রাত অবস্থান শেষে গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া খেলার মাঠে তারা মহা সমাবেশে মিলিত হয়। এ সমাবেশে হবিগঞ্জ, নরসিংদী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ সহস্রাধিক লোক অংশ গ্রহন করে। আয়োজন করা হয় দুপুরের খাবারের। গতকাল সকাল ৮টা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে হেফাজতে ইসলামের লোকজন জমায়েত হতে থাকে মহাসড়কের পাশের ওই মাঠে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে লোক সমাগম। এক সময় মহাRead More



















