Main Menu

April, 2013

 

সরাইলে হরতাল পালিত, রাজপথে লাঠি হাতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা

প্রতিনিধিঃ সোমবার সারা দেশে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী আদায়ের জন্য ডাকা সকাল-সন্ধা হরতাল সর্বাত্বক ভাবে পালিত হয়েছে। সরাইল সদর,  ঢাকা-সিলেট মহাসড়ক ও বিশ্বরোড মোড় ছিল পিকেটারদের দখলে। লাঠি সোটা হাতে রাজপথ ছিল মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীদের দখলে। বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমেই তারা দিনটি অতিবাহিত করেছে। বিশ্বরোডের পথ সভায়  আমাদের দেশ পত্রিকা বুকে জড়িয়ে ধরে বক্তব্য রাখেন দলীয় নেতারা।   প্রধান শিরোনাম “ফখরুল মওদুদ সহ আরও ৮ নেতা জেলে” এ ঘটনার নিন্দা জানিয়ে তারা বিএনপি’র ওই নেতাদের মুক্তির দাবী জানান। সকাল সাড়ে সাতটায় একটি মিছিল সদরের প্রধান সড়ক প্রদক্ষিনRead More


আশুগঞ্জে নৌ-শ্রমিক ফেডারেশনের অনিদিষ্টকালের ধর্মঘট চলছে, ২শতাধিক কার্গোজাহাজ আটকা

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মজুরী বৃদ্ধি, নৌ-পথে চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সোমবার চতুর্থ দিনের মতো লাগাতার ধর্মঘট চলছে। ধর্মঘটের কারনে বন্দরে আটকা পড়েছে প্রায় ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। কর্মবিরতিতে একাত্বতা প্রকাশ করে বাল্কহেড, তেলবাহী ট্যাংকার, বালুবাহী নৌকা, লাইটার জাহাজ সকল প্রকার নৌযান এ আন্দোলনে অংশগ্রহন করে কর্মবিরতি পালন করছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। জানা যায়, শ্রমিকদের ধর্মঘটের কারনে আশুগঞ্জ নদীবন্দর থেকে ছেড়ে যায়নি কার্গোজাহাজ ও কোন প্রকার মালবাহী নৌযান। বন্দরের মেঘনা নদীতে আটকা পড়েছে বিভিন্ন পণ্যবাহী প্রায় ২’শতাধিক কার্গোজাহাজ। আটকা পড়া মালবাহী জাহাজেরRead More


বিশেষ খবর, আজ সন্ধ্যায়

    আজ সন্ধ্যা ৬.২০ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোর এ পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য,ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ জনাব র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি এবং কেন্দীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুনুর রশিদ এর সাক্ষাৎকার সরাসরি প্রচারিত হবে।


নাসিরনগরে হেফাজতে ইসলামের সকাল সন্ধ্যা হরতাল পালন

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে। নাসিরনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা শামছু উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মোমিন উদ্দিন ওসমানীর নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক, মসজিদের ইমাম সহ ধর্মপ্রান মুসলমানরা সকাল থেকেই হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েন। ওই সময়ে রাস্তাঘাটে কোনরূপ যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত ছিল জনশূন্য। হরতালকারীরা সকাল থেকেই নাসিরনগর সরাইল মহা সড়ক অবরোধ করে রাখে। ব্লগার ও নাস্তিকদের ফাঁসির দাবীতে হেফজতের ইসলামের হরতালে একাত্ততা ঘোষনাRead More


হেফাজতে ইসলামের হরতাল শুরু। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

সুমন নূর : ৬ এপ্রিল লংমার্চ কর্মসূচিতে বাধা, নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।শহর  জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। সকালে হরতালের শুরুতে  মাদ্রাসার ছাত্ররা শহরের বিভিন্ন মোড়ে অবস্হান নেয়। হেফাজতের কর্মীরা শহরের  কয়েকটি স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছে।  তবে কোথাও কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এক নম্বর লাইনে গাছের গুঁড়ি ও রেল লাইনের স্লিপার ফেলে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দলটির প্রায় সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোটাসহ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এক নম্বর লাইনে অবস্থানRead More


আখাউড়ায় টিউটোরিয়াল পরীক্ষার নামে লাখ টাকার বাণিজ্য!

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় টিউটোরিয়াল বা কাশ পরীক্ষার নামে শিার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ মিলেছে। টিউটোরিয়াল বা কাশ পরীক্ষা নেওয়ার সরকারী কোন নির্দেশনা থাকলেও উপজেলার ৪/৫টি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে। আর এই পরীক্ষার ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে রশিদ বিহীন ২০০-৩০০ টাকা পর্যন্ত আদায় করছে। জানা যায়, ২০১৩ সনে সরকার আইন করে মাধ্যমিক বিদ্যায়য়ে বছরে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বে ছিল তিনটি পরীক্ষা। সরকারি নির্দেশনা অনুযায়ী ত্রৈমাসিক পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। কিন্তু আখাউড়ার নাছরীন নবী বিদ্যালয়, দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়Read More


শিশু নাট্যমের চিত্রকলা প্রদর্শনী-সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

প্রতিবেদক : শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চার দিনব্যাপী আর.এ.কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব। গত ২ এপ্রিল স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে শুরু হওয়া উৎসব হাজারো শিশুর মিলনমেলায় পরিণত হয়। প্রদশনীতে ঠাঁই পায় ৭০০ চিত্রকলা। সংগীত, নাটক, নৃত্য ও আবৃত্তি ছিল প্রতিদিনের আয়োজনে। এছাড়া গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিন ক্ষুদে শিল্পী রাজু সরকার, নিশীতা পাল ও আজিজুর রহমানের হাতে তুলে দেয়া হয় হুমায়ুন কবির খান স্মৃতি পুরস্কার। প্রধান অতিথি র.আ.ম. উবায়দুল মোকতাদির  চৌধুরী এম.পি পুরস্কার-ক্রেস্ট প্রদানRead More


হরতাল সফল ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান পলাশ : আগামী ৯ ও ১০ এপ্রিল দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল সফল ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি। রবিবার সন্ধ্যা ৭ টায় জেলা বিএনপি’র সভাপতি এডঃ হারুন আল-রশিদের বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদের সামনে পথসভা করে। পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন , সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন,আলহাজ্ব এডঃ শফিকুল ইসলাম, জিল্লুর রহমান,Read More


হরতালের সমর্থনে জেলা বিএনপি’র মিছিল।

সুমন নূর : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায় সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে তারা। এর অংশ হিসেবে অদ্য সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল-রশিদের বাস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ কারীরা বর্তমান সরকারকে দোষারূপ করে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদেরRead More


সরাইলে অবৈধভাবে সরকারি পুকুর থেকে বালু উত্তোলন, হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি

মো. মাসুদ : টানা এক সপ্তাহ যাবত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টিঘর গ্রামে সরকারি খাস পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ফলে বিশাল এ খাসপুকুরের পাড়ের শতাধিক ঘরবাড়ি এখন হুমকির মুখে। ভূক্তভোগীদের দাবি, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও অদৃশ্য কারণে তিনি নিরব রয়েছেন। ব্যবস্থা নিব নিচ্ছি বলে পার করেছেন এক সপ্তাহ। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।টিঘর গ্রামের বাসিন্দা মো. শের আলী (৭০) বলেন, প্রায় ১৮একর পরিমাণ বিশাল এ পুকুরটি ১নং খাস খতিয়ানভূক্ত। এ পুকুর থেকে সরকার লাখ লাখRead More


This site is protected by wp-copyrightpro.com