Main Menu

April, 2013

 

সরাইলে হরতালে বিভক্ত বিএনপি

প্রতিনিধি :  ব্রা‏‏হ্মলবাড়িয়ার সরাইলে আবার ও হরতালে বিভক্ত বিএনপি। প্রধান বিরোধীদল বিএনপির ডাকা হরতালে  মঙ্গলবার সকাল থেকে ঢাকা সিলেট, কুমিল্লা সিলেট ও সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীরা  শিশু কিশোরদের নিয়ে লাঠিসোটা হাতে পিকিটিং করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় এলাকায় উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আব্দুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক দলীয় লোকজন অবস্থান নেয়। সকালে বিশ্বরোড মোড়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। দুপুরে কুট্টাপাড়া মোড়ে হরতালের সমর্থনে পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশায় ইটপাটকেল নিক্ষেপ করে। এদিকে উপজেলাRead More


সরাইল কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন, আনিছুল ইসলাম ঠাকুর বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি

প্রতিনিধিঃ সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে শুধু মাত্র আনিছুল ইসলাম ঠাকুর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। বি আর ডি বি অফিস সূত্র জানায়, ইতিপূর্বে আনিছুল ইসলাম ২০০৬ সালে ও ২০০৯ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি পুনরায় ২০১৩ সালে তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গতঃ তিনি ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ্য সমবায়ী হিসেবে ১৯৮৭ ও ১৯৯১ সালে রোপ্য এবং ২০০২ সালে জাতীয় পর্যায়ে স্বর্নপদক পেয়েছেন। এ ছাড়া তিনি কুমিল্লা শিল্প সমবায় সমিতির দুইবার ব্যবস্থাপনা সদস্য ও কুমিল্লা জেলা পল্লীRead More


রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন

সুমন নূর ॥ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরস্থ স্বত্ত্বদখলীয় জমি দখলের প্রতিবাদে মানববন্দন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেসন্ট সোসাইটি। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসকাব প্রাঙ্গনে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেসন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউটিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম তৈমুরের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কার্যনির্বাহী সদস্য নাছির উল্লাহ টোটন, শাহ মোঃ ইব্রাহিম সামসুদ্দিন জুয়েল। বক্তারা আর্ত মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জমি অধিগ্রন কার্যক্রম বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।


ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ভাবে হরতাল চলছে,

প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি তত্ববধায়ক সরকারের দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩৬ঘন্টার হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে পালিত হচ্ছে। শহরের খন্ড খন্ড মিছিল ও পিকিটিং করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহরের দোকান পাট, স্কুল কলেজ, ব্যাংক বীমা বন্ধ ছিল। হরতালে দূরপল্লার কোন যানবাহন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরে আইনশৃংখলা রার্থে ৩০ পয়েন্টে পুলিশ মোতয়েন করা হয়েছে।


স্বেচ্ছা সেবক লীগের হরতাল বিরোধী লাঠি মিছিল

শামীম-উন-বাছির : মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গন থেকে হরতাল বিরোধী একটি লাঠি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মার্কেটে সমাবেশ করে। সমাবেশে স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বলেন এ অযুক্তিক হরতাল জনগন প্রত্যাক্ষ্যান করেছেন। আওয়ামীলীগ পথে ছিল ভবিষ্যতেও থাকবে। এসময় মিছিল ও সমাবেশটি পুলিশ বেষ্টুনী দিয়ে ঘিরে রাখা হয়।


আখাউড়ায় হেফাজতের কর্মীদের গ্রামবাসীর ধাওয়া

শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকান ভাংচুরের চেষ্টাকালে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ধাওয়া করেছে গ্রামবাসী। হরতাল চলাকালে গত সোমবার সকালে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হেফাজতের ২ কর্মী আহত হয় ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হরতালের সমর্থনে পৌর শহরসহ বিভিন্নস্থানে গাছের গুড়ি এবং টায়ারে আগুন দিয়ে পিকেটিং করে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। সকাল সাড়ে আটটার দিকে বেশকিছু হেফাজত কর্মীর একটি মিছিল উত্তর ইউনিয়নের আজমপুরে প্রবেশ করে। মিছিল থেকে বাজারের দোকানপাট ভাংচুরের চেষ্টা চালানো হয়। এ সময় বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীরা প্রতিরোধ করলে সংঘর্ষ বাাঁধে। তবে গ্রামবাসীর ধাওয়ারRead More


ওমরা শেষে গোপন রাজনৈতিক সভায় তারেক

সৌদি আরব, ৭ এপ্রিল,সৌদি আরবে ওমরাহ পালন করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন রাজনৈতিক সভায়। শনিবার এক ভোজসভার আড়ালেই গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির (পশ্চিমাঞ্চল) প্রতিনিধি সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় জেদ্দায় হোটেল হলি-ইন-সালাম-র বলরুমে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সৌদি আরব কেন্দ্রীয় কমিটি (পশ্চিম)-এর সভাপতি আহমেদ আলী মুকিব ওই সভায় সভাপতিত্ব করেন। এছাড়াও পশ্চিমাঞ্চল বিএনপির অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ ৫ বছর পর লন্ডনের বাইরে প্রথম কোনো দেশে আসলেন বিএনপির সিনিয়র ভাইসRead More


সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ৮যুবক আটক

  প্রতিনিধি : কসবা থানা পুলিশ গত রোববার (৭এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ৮ যুবককে আটক করেছে। সোমবার (৮এপ্রিল) সকালে আটক কৃত ৮ যুবককে ব্রহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কসবা সীমান্তের নোম্যান্সল্যান্ডে রাত সাড়ে ১০টায় একদল যুবক মাদক সেবনের উদ্দেশ্যে ঘুরাফেরা করার সময় স্থানীয় বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। পরে পালানোর চেষ্টাকালে এলাকার লোকজনের সহযোগিতায় ৮ যুবককে পুলিশ আটক করেছে। আটককৃতরা হচ্ছে; বিল্লাল হোসেন (৩২), রুবেল হোসেন (১৮), লোকমান হোসেন (২০), আকের সরকার (২০), লোকমানRead More


আখাউড়ায় স্বর্তঃস্ফুতভাবে পালিত

প্রতিনিধি : আখাউড়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল স্বর্তঃস্ফুতভাবে পালিত হয়েছে। সোমবার সকালে কয়েক হাজার তৌহিদী জনতা শহরে হরতালের সমর্থনে মিছিল করে। পৌরশহরের  খরমপুর বাইপাস ও নারায়ণপুর বাইপাস মোড়ে হরতালকারীরা টায়ার পুড়িয়ে পিকেটিং করে। সিলেটগামী কুশিয়ারা ও ভৈরবগামী বাল্লা ট্রেনে বাইপাস এলাকায় ঢিল ছুড়ে। এতে বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন এর একটি গ্লাস ভেঙ্গে যায়। হরতালকারীদের ঢিলে আখাউড়া ষ্টেশনের ভিআইপি করে একটি জানালার গ্লাস ভেঙ্গে যায় এবং করে ভিতরের একটি টেবিলের গ্লাস ভেঙ্গে যায়। হরতালকারীরা সকাল সাড়ে আটটার দিকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের অদুরে রেললাইনের উপর টায়ারে আগুন দেয়। পরেস্থানীয় লোকজন আগুন নিভিয়েRead More


হরতালে দফতরে নেই সরাইলের ১৮ কর্মকর্তা

মো. মাসুদ : হেফাজতে ইসলামের ডাকা সোমবারের হরতালে সরাইল উপজেলার ১৮ সরকারি দফতর ছিল কর্মকর্তা শুন্য। কিছু তৃতীয় শ্রেণীর কর্মচারী উপস্থিত থাকলেও অফিস সহকারীদের উপস্থিতি চোখে পড়েনি। হরতালে গাড়ি চলেনি বলে অফিসে আসতে পারেনি কর্মকর্তারা এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত সরজমিনে সরাইল উপজেলায় ঘুরে দেখা যায়, অধিকাংশ সরকারি দফতরে ঝুলছে তালা। শুধু তৃতীয় শ্রেণীর কিছু কর্মচারী ঘুরা ফেরা করছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। অনেকে দৌঁড়ে গিয়ে বন্ধ দরজা খুলে দেওয়ার চেষ্টা করেন।   খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তাই নেইRead More


This site is protected by wp-copyrightpro.com