Main Menu

সরাইলে হরতালে বিভক্ত বিএনপি

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি :  ব্রা‏‏হ্মলবাড়িয়ার সরাইলে আবার ও হরতালে বিভক্ত বিএনপি। প্রধান বিরোধীদল বিএনপির ডাকা হরতালে  মঙ্গলবার সকাল থেকে ঢাকা সিলেট, কুমিল্লা সিলেট ও সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীরা  শিশু কিশোরদের নিয়ে লাঠিসোটা হাতে পিকিটিং করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় এলাকায় উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আব্দুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক দলীয় লোকজন অবস্থান নেয়। সকালে বিশ্বরোড মোড়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। দুপুরে কুট্টাপাড়া মোড়ে হরতালের সমর্থনে পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশায় ইটপাটকেল নিক্ষেপ করে। এদিকে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে অপর একটি দল সকালে নেতা-কর্মীদের নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের উচালিয়াপাড়া মোড়ে অবস্থান নেয়।তারা সড়কে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেন। নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন সড়কে পিকেটিংও করে। এতে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শত শত যাত্রী ও সাধারণ মানুষদের চরম দূর্ভোগ পোহাতে হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares