Main Menu

হরতালের সমর্থনে জেলা বিএনপি’র মিছিল।

[Web-Dorado_Zoom]

সুমন নূর : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায় সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে তারা।

এর অংশ হিসেবে অদ্য সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল-রশিদের বাস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ কারীরা বর্তমান সরকারকে দোষারূপ করে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদের সামনে সমাবেত হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি  এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares