Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও বি.এম.এ’র উদ্যোগে  রবিবার সকালে জেলা সদর হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরীর  সভাপতিত্বে “রক্তচাপ নিয়ন্ত্রনে যার, নিরাপদ জীবন তার” এই প্রতিপাদ্য বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা বি.এম.এ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু সাঈদ, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares