Main Menu

আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এক

[Web-Dorado_Zoom]


ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় (অজ্ঞাতনামা)এক অটোরিকসার যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সোনারামপুর এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকসাকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি দ্রুতগতির যাত্রীবাহি বাস। এতে অটোরিকসাটি দুমড়ে-মচড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অটোরিকসার ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করে। অটোরিকসার চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares