February, 2013
ফলোআপ:ট্রেন থেকে ফেলে হত্যা-ডাকাতি, গ্রেফতারকৃত আনোয়ার রিমান্ডে
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় কমিউটার কমিউটার ট্রেন থেকে ফেলে চারজনকে হত্যার ঘটনায় গত চারদিনেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় গত শনিবার পুলিশ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে এনেছে।আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘গ্রেফতারের পর আনোয়ারের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। পরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে রোববার আদালত পাঁচ দিনের রিমা- মঞ্জুর করে। এছাড়া যে দু’টি গ্রুপকে টার্গেট করা হয়েছে তাদেরকে গ্রেফতারেরও চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে কারোর শত্রুতা ছিলো কিনা কিংবা ওই শত্রুতাবশত: পরিকল্পিতভাবে এ ঘটনাRead More
নবীনগরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বৃদ্ধার একমাত্র সম্বল
এস.এ.রুবেল : উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল উত্তর পাড়ার হত দরিদ্র হাজেরা খাতুন (৮০) এর একমাত্র সম্বল ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাড়াইল গ্রামে। মোমবাতি থেকে আগুন লাগতে পারে বলে প্রথমিকভাবে ধারনা করছেন এলকাবাসি। জানা যায়, বাড়াইল গ্রামের হাজেরা খতুনের স্বামী কালা মিয়া খলিফা প্রায় বিশ বছর আগে এবং তার একমাত্র ছেলে সফিক মিয়া এক সড়ক দুর্ঘটনায় তিন বছর আগে মারা যায়। বর্তমানে পরিবারকে হারিয়ে এই বৃদ্ধা কাগজ কুড়িয়ে ও বাড়ি বাড়ি ভিক্ষা করে তার পেট চালায়। তার থাকার তিন শতক জায়গার উপর একমাত্র সম্বল চারচালাRead More
আবুধাবিতে ২০ বাংলাদেশি নিহত
ডেস্ক টোয়েন্টি ফোর : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছে। অন্য দুই জনের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার সকাল ৮ টায় আবুধাবির দ্বিতীয় বৃহত্তম শহর আল আইনে ওই দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনস্যুলার সুলতানা লায়লা হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। তবে এখনো নির্দিষ্ট সংখ্যা ও পরিচয় জানা যায়নি।” তিনি জানান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় সনাক্ত করারRead More
নবীনগরে অগ্রণী ব্যাংকে চেক জালিয়াতি-দুইজন আটক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্রণী ব্যাংক থেকে ১২ লাখ টাকা উদাও হয়ে গেছে। একটি জালিয়াত চক্র সুকৌশলে চেক জালিয়াতির মাধ্যমে ওই টাকা তুলে নিয়ে যায়। গত রোববার সন্ধ্যায় ব্যাংকের ক্যাশ মিলানোর সময় ওই জালিয়াতির ঘটনা ধরা পরে। এ ঘটনায় এমরান ও ছগির মিয়া নামে দুইজনকে আটক করেছে ব্যাংক কর্তপক্ষ।জানা গেছে, অগ্রণী ব্যাংকের এমরান নামের এক গ্রাহক তার ১৫৯৫১ নং একাউন্টের ৭ টি চেকে ব্যাংক কর্মকর্তাদের স্বার সিল জাল করে রোববার দিন সাতবারে সরাসরি ক্যাশে জমা দিয়ে ১২ লাখ টাকা টাকা উত্তোলন করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই গ্রাহক এমরান বলেন,Read More
১১ ছাত্রলীগ নেতার মৃত্যু বার্ষিকীতে স্মৃতিসৌধ উদ্বোধন
মাসুক হৃদয় : ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপনির্বাচনে নির্বাচিত সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সফরসঙ্গী হয়ে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১১ছাত্রলীগ নেতাসহ ১২জনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ সোমবার পালিত হয়েছে। দিবসটি উপলে ব্যাপক কর্মসূচী পালন করে জেলা ছাত্রলীগ। সকালে ১২ ছাত্রলীগ নেতাকর্মীর স্মরণে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। পানি সম্পদ মস্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ স্মৃতি সৌধ উদ্বোধনRead More
নবীনগরের জিনদপুর ইউনিয়ন আ’লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা গত শুক্রবার বিকেলে স্থানীয় কড়ইবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট এনামুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাজী অরুন পলাশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছিম সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনমRead More
পুলিশের আটক করা কাঠ গায়েব!
প্রতিনিধি : সরাইলে পুলিশের আটক করা লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ রাতের আঁধারে গায়েব হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস আই ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ উপজেলা সদরের গরুর বাজার এলাকায় লক্ষাধিক টাকা মূল্যের আকাশী জাতের কাঠ (১৮টি গাছের গুঁড়ি) আটক করে। অবৈধ এ কাঠগুলো সরাইল প্রাতঃবাজার এলাকার শাকিল ফানির্চারের মালিক মো. সোহেল মিয়ার বলে পুলিশ জানতে পারে। পুলিশ লিখিতভাবে কাঠ গুলো জব্দ করে স্থানীয় মনোয়ারা হাসপাতালের নৈশ প্রহরী হারুন মিয়া ও গরুর বাজারের দোকানী আল আমিনের জিম্মায় রেখেRead More
সেই শোকাবহ ৪ ফেব্রুয়ারি, জেলা ছাত্রলীগের ব্যাপক কর্মসূচি
মনিরুজ্জামান পলাশ : ৪ ফেব্রুযারি সোমবার,ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য একটি শোকাবহ দিন। ২০১১ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ ছাত্রলীগ নেতাকর্মীসহ ১২জন মারা যায়। এরা হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদি আলম শান্ত, জেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম বাবু, শৌকত হোসেন সরকার লিয়েন, শেখ রায়হান, আসিফ চৌধুরী, জিয়াউল আমিন রিয়াদ, ইমরানুর রেজা এমরান, আলমগীর হোসেন, মোর্শিদ আলম, শাহনাজ রহমতুল্লাহ রোমেল, তানভির আহমেদ এবং গাড়িচালক মিজানুর রহমান। দিনটি স্মরণে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। গৃহিত কর্মসূচিরRead More
আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিকের পদ নিয়ে দন্দ্বের জের ধরে মাধর গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে মাধর গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয়পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম (২৫) আড়াইসিধা গ্রামের মাধর গোষ্ঠীর সোহরাব হোসেনের ছেলে। সাইফুল আশুগঞ্জের ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের সম্মান(সমাজ বিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র। এলাকাবাসি জানায়, আড়াইসিধা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক পদ নিয়েRead More
নাসিরনগরে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
প্রতিনিধি : নাসিরনগরে শান্তিপূর্ণভাবে ৪ টি কেন্দ্রে এস এস সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১৫৩ জন ও ছাত্রি ১৮৯ জন। অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী। একই কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১১৮ জন। এর মধ্যে ছাত্র ৬৫ জন ও ছাত্রি ৫৩ জন। অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রি। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৫ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১১০ জন ও ছাত্রি ১৬৫ জন। অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রি। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রেRead More



















