Main Menu

নবীনগরের জিনদপুর ইউনিয়ন আ’লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

এস.এ.রুবেল  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা গত শুক্রবার বিকেলে স্থানীয়  কড়ইবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট এনামুল হক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাজী অরুন পলাশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছিম সরকার, সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনম শফিকুল হক, যুবলীগ নেতা জসীম উদ্দিন, হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক লিমন, মহিলা নেত্রী নারগিছ আক্তারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাজহারুল হক চঞ্চল। অনুষ্ঠান শেষে একটি মিছিল জিনদপুর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares