Main Menu

February, 2013

 

ফলোআপ:আশুগঞ্জে কলেজছাত্র হত্যা, থানায় মামলা-একজন গ্রেফতার-এলাকা থমথমে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা গ্রামের কলেজছাত্র সাইফুল আলম হত্যার ঘটনায় ২৫জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. জহিরুল হক মাস্টারকে প্রধান আসামীসহ ১৫জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ১০জনকে আসামী করা হয়েছে। নিহতের চাচা ডা. মো. সেলিম বাদী হয়ে সোমবার রাতে এই হত্যা মামলা দায়েরের পর পুলিশ রাতেই এজাহারনামীয় আসামী মো. মোবারককে গ্রেফতার করেছে। এদিকে নিহত কলেজ ছাত্র সাইফুল আলমের জানাজার নামাজ সোমবার বিকেলে হলেও প্রবাসী পিতা মো. সোহরাব মিয়া বাড়িতে আসার পর রাত ১১টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনা নিয়ে উপজেলারRead More


জাতীয় গ্রীডে তিতাসের ১৭নং কূপের গ্যাস সরবরাহ শুরু, প্রতিদিন যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস(ভিডিও)

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭ নং কূপ থেকে গ্যাস গ্যাস  (প্রবাহ) দেয়া হয়েছে মঙ্গলবার থেকে। এ কূপ থেকে প্রতিদিন ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। এরই মাঝে গ্যাস কূপের টেষ্টিং (পরীক্ষন) সম্পন্ন হয়েছে। ২০১২ সালের ৩১ আগষ্ট বাপেক্স এ কূপের ড্রিলিং কাজ শুরু করে। নভেম্বর মাসে ড্রিলিং পাইপ ২৭০০ ফুট মাটির গভীরে যাবার পর আটকে যায়। তারপর সাইড ট্র্যাক করে অন্তত দু’মাসের বেশী সময় পর ২৮৭২ মিটার ড্রিলিং সম্পন্ন করা হয়। কর্মকর্তারা জানান, এখানে খুব চমৎকার গ্যাস জোন পাওয়া গেছে। ১৭ ও ১৮ নং গ্যাসRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৯ কর্মী আটক, ছাত্রলীগের হরতালের বিরোধী মিছিল

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর এলাকায় জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন স্থান থেকে পিকেটিংকালে জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দাতিয়ারায় টিভি ভবনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াতের কর্মীরা। তবে শহরের কোথাও তাদের অবস্থান নিতে দেখা যায়নি। শহরজুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে। স্বাভাবিক রয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান,Read More


তদ্বির করতে এসে শ্রীঘরে!

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের এক মাতবর থানায় তদ্বির করতে এসে নিজেই শ্রীঘরে গেলেন। আজ সোমবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই মাতবর হলেন- রামরাইল গ্রামের মৃত আব্দুল জব্বার চৌধুরীর ছেলে সারোয়ার চৌধুরী ওরফে জসীম। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান জানান, রামরাইল গ্রামের নারী নির্যাতন মামলায় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে তিনি থানায় তদ্বির করতে এসেছিলেন। পুলিশ সুপারের নির্দেশে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। এসময় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান অন্য এক মামলা তদারকি করতেRead More


তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী আতিকুর রহমান অপু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোহাম্মদ রাকিব খাঁন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই মোঃ বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী, ব্রাহ্মণবাড়িয়া সরকালী কলেজের সাবেক জি.এস আতিকুর রহমান অপু (৩৭) কে গ্রেফতার করেছে। সে কলেজ পাড়ার  আফলাতুর রহমান ওরফে আব্দুর রহমান মাস্টারের ছেলে।


ইজ্ঞিঃ শ্যামলকে ফুলের তোড়া দিয়ে শতাধিক জনতার বিএনপিতে যোগদান

গত ১ফেব্রুযারী শিমরাইলকান্দি হাজী বাড়ী মাঠে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে খালেদ হোসেন মাহবুব শ্যমলের হাতকে শক্তিশালি করার লক্ষ্যে শহরের শিমরাইল কান্দি হাজী বাড়ির আলহাজ্ব আলী মিয়া ও সাদ্দামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেন। উক্ত যোগদান উপলক্ষে জেলা বিএনপির সাদারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় তিনি বলেন, শিমরাইল কান্দির মাটি ,বিএনপির ঘাটি। এই যোগদান উক্ত স্লোগানকে পূর্ণ করে দিল। প্রধান অতিথির বক্তব্যে, জেলা বিএনপির  সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের এইRead More


নিরাপদ পানি ও আর্সেনিক দূষণ প্রতিরোধে নাসিরনগরে উঠান বৈঠক

প্রতিনিধি : ‘আমি পরিস্কার থাকবো, সকলে মিলে সুস্থ থাকবো’ এই শ্লোগানকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ল্েয ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উঠান বৈঠক করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সোমবার সকালে উপজেলা সদরের নুরপুর উদয়ন ভুমিহীন মহিলা সমিতির কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার সাফি উদ্দিনের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশা নাসিরনগর অঞ্চলের ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা,আর্সেনিক দূষণ প্রতিরোধে প্রয়োজনীয়তা এবং নিরাপদ পানি ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শংকরRead More


বিজয়নগরে ইয়াবাসহ মহিলা গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারুল বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মেরাসানী গ্রামের মৃত মালু চৌধুরীর কন্যা।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  রাত প্রায় সাড়ে ৮টায়  বিজয়নগর থানার এসআই হাসান মাহমুদ উপজেলার বিষ্ণুপুরে অভিযান চালিয়ে পারুল বেগমকে ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক পাচার আইনে মামলা করেছে।  সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় বলে পুলিশ জানায়।


কসবায় গৃহবধূ হত্যা ঘটনায় দুই যুবক গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামের তসলিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার শাহপুর গ্রামের ওসমান মিয়া (৩৫) এবং উপজেলার খাড়েরা গ্রামের সুমন মিয়া (৩২)। গ্রেফতারকৃতরা গৃহবধূ তসলিমা আক্তারকে হত্যার কথা পুলিশের নিকট স্বীকার করেছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নিহত গৃহবধূ তসলিমা আক্তারের মোবাইল কল লিস্ট এর সূত্র ধরে ওসমান মিয়াকে  রোববার রাতে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তী অনুযায়ী খুনের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার খাড়েরা গ্রামRead More


জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

শামীম-উন-বাছির : কেন্দ্রীয় জামায়াত নেতাদের মুক্তি ও মঙ্গলবারের হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী বিােভ মিছিল-সমাবেশ করেছে। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি শেষে রেল ষ্টেশন চত্বরে গিয়ে সমাবেশ করে। সদর উপজেলা সেক্রেটারী খোরশেদ আলমের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী আক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখে বীর মুক্তিযোদ্ধা ও জেলা মজলিশে সুরার সদস্য ডা. তাজুল ইসলাম, সুরা সদস্য মাওলানা মাইনুদ্দিন ও ছাত্রশিবির নেতা শাহ পরান প্রমুখ।


This site is protected by wp-copyrightpro.com