Main Menu

ইজ্ঞিঃ শ্যামলকে ফুলের তোড়া দিয়ে শতাধিক জনতার বিএনপিতে যোগদান

[Web-Dorado_Zoom]

গত ১ফেব্রুযারী শিমরাইলকান্দি হাজী বাড়ী মাঠে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে খালেদ হোসেন মাহবুব শ্যমলের হাতকে শক্তিশালি করার লক্ষ্যে শহরের শিমরাইল কান্দি হাজী বাড়ির আলহাজ্ব আলী মিয়া ও সাদ্দামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেন।

উক্ত যোগদান উপলক্ষে জেলা বিএনপির সাদারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় তিনি বলেন, শিমরাইল কান্দির মাটি ,বিএনপির ঘাটি। এই যোগদান উক্ত স্লোগানকে পূর্ণ করে দিল।

প্রধান অতিথির বক্তব্যে, জেলা বিএনপির  সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিকালে “দেশ বাঁচাও মানুষ বাঁচাও” শ্লোগানকে বাস্তাবায়ন করার লক্ষ্যে আপনাদের এই যোগদান সত্যিই দেশপ্রেমের চিত্র ফুটিয়ে তুলেছে। আপনাদের এই চিন্তা সব সময় আমাকে আপনাদের পাশে আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদলের আহবায়ক মনির হোসেন,যুগ্ম আহবায়ক মিজানুর হমান, লোকমান হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃহাফিজুল্লাহ, থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares