Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ কিশোর পরিবারের জিম্মায়

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares