Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া মোবাইল উদ্ধারে গিয়ে মিলল ২৪টি চোরাই ফোন, গ্রেপ্তার নারী

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া ফোন উদ্ধারে তদন্ত করতে গিয়ে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগে আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে ২৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলেয়া ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফোনটি উদ্ধারে তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় সেটির অবস্থান উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে শনাক্ত করা হয়।
পরে পুলিশের অনুসন্ধানে বাড়িটি খায়েশ মিয়ার বলে জানা যায়। পুলিশের ভাষ্য, খায়েশ মিয়া চোরাই মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ কাজে তাঁর স্ত্রীও জড়িত বলে অভিযোগ রয়েছে।
ওসি জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এ সময় খায়েশ মিয়া পালিয়ে গেলেও তাঁর স্ত্রী আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার আলেয়া বেগমকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares