Main Menu

Tuesday, October 27th, 2026

 

বিজয়নগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরের ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি মৃত হাসেম মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে তাঁর সর্বশেষ যোগাযোগ হয় তার। এরপর থেকেই আজিমের কোনো খোঁজRead More


রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার অন্তর্গত পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল। এসব ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এRead More


সংযোগ সড়ক নেই, ৩ কোটি টাকার সেতু পড়ে আছে অকেজো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঝিঁকরা এলাকায় গুংগুর নদীর ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। সেতুর দুই পাশে ওঠানামার উপযোগী সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে নদী পারাপারে নিজেদের উদ্যোগে কাঠের সাঁকো তৈরি করেছেন তাঁরা। ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সাঁকো দিয়ে চলাচল করছেন কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ। কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ঝিঁকরা এলাকায় গুংগুর নদীর ওপর ৩২ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটির নির্মাণকাজ শুরুRead More


নরসিংদীতে বাসে তল্লাশি, ব্রাহ্মণবাড়িয়ার নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারেরRead More


কসবায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তিন দিন পর মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শিশুটির মা কসবা থানায় মামলাটি করেন। অভিযুক্ত ব্যক্তির নাম ইয়াসিন মিয়া। তিনি উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির জন্য সয়াবিন তেল কিনতে হাতুরাবাড়ী গ্রামের বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের দোকানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া মোবাইল উদ্ধারে গিয়ে মিলল ২৪টি চোরাই ফোন, গ্রেপ্তার নারী

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া ফোন উদ্ধারে তদন্ত করতে গিয়ে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগে আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে ২৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলেয়া ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফোনটি উদ্ধারে তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় সেটিরRead More


This site is protected by wp-copyrightpro.com