Main Menu

বিজয়নগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরের ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি মৃত হাসেম মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে তাঁর সর্বশেষ যোগাযোগ হয় তার। এরপর থেকেই আজিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ পান তাঁরা। পরে বাড়ির পাশের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ঝোঁপ থেকে আজিমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে।আজিম ও রফিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সে প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares