Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহভাজন ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ হাজার ৮৪০ পিস সন্দেহভাজন ভেজাল ইউনানী ওষুধ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. শাহাব উদ্দিন খান (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকার কাউতলীতে নাহার ভিলার সামনে অভিযান চালানো হয়। এ সময় শাহাব উদ্দিন খানের কাছ থেকে ৮ হাজার ৮৮০ পিস কফকুল (এজায) ও ৯৬০ পিস এইচপি তুলসী ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা। ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, সন্দেহভাজন ভেজাল ওষুধ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares